| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

৭ গোলের ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় স্তব্ধ বাংলাদেশ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ০৯ ২২:১৯:৪১
৭ গোলের ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় স্তব্ধ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: শক্তিমত্তায় এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত এক লড়াইয়ের পরও শেষ মুহূর্তে হৃদয়ভঙ্গ হলো বাংলাদেশের। প্রীতি ম্যাচটিতে ৪-৩ গোলে নাটকীয় হার দেখেছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

ম্যাচের এক পর্যায়ে ৩-১ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। তবে, হার না মানা মনোভাব নিয়ে দারুণভাবে ম্যাচে ফেরে লাল-সবুজের দল। ৮৪তম মিনিটে একটি এবং যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে (৯৯ মিনিটে) আরও একটি গোল করে ৩-৩ সমতা ফেরান হামজা-মুরসালিনরা।

কিন্তু ফুটবল কতটা নির্মম হতে পারে, তার প্রমাণ মেলে রেফারির শেষ বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে। বাংলাদেশি সমর্থকদের উল্লাস স্তব্ধ করে দিয়ে ত্রাতা হয়ে আসেন হংকংয়ের রাফায়েল মার্কিস। তাঁর দুর্দান্ত হ্যাটট্রিক গোলেই বাংলাদেশের সকল প্রতিরোধ ভেঙে যায় এবং হংকং ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।

দীর্ঘক্ষণ পিছিয়ে থাকার পরও বাংলাদেশের এমন লড়াই এবং শেষ মুহূর্তের এই পরাজয়—দুই-ই ফুটবলপ্রেমীদের মনে রাখবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...