চাঁদা দাবির প্রতিবাদ করায় মুফতি আমির হামজার ওপর হামলা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জুরাইনে রিকশাচালকের কাছে চাঁদা দাবির প্রতিবাদ করায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজার ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জুরাইন সেতু মার্কেটের সামনে স্থানীয় একদল বখাটে সন্ত্রাসী একটি রিকশাচালকের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে বখাটেরা রিকশাচালকের ওপর চড়াও হয়। এ ঘটনার প্রতিবাদ জানালে মুফতি আমির হামজার ওপর হামলা করে তারা।
গুরুতর আহত হামজা, মামলা দায়ের
হামলায় মুফতি আমির হামজার মাথা ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় মঙ্গলবার রাতেই শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইসলামী আন্দোলনের নিন্দা ও হুঁশিয়ারি
বুধবার (৮ অক্টোবর) এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।
এক বিবৃতিতে মাওলানা মাদানী বলেন, "২৪’শের আগস্টে ফ্যাসিবাদের পতনের পর সারা দেশে নব্য ফ্যাসিবাদ জন্ম নেওয়ার চেষ্টায় লিপ্ত। তাদের এখনই রুখে দিতে হবে, নয়তো তারা বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলবে।"
প্রশাসনকে ঘটনার তদন্ত সাপেক্ষে হামলায় জড়িত সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান মাওলানা মাদানী। তিনি আরও বলেন, "এ ঘটনাকে আমরা সাধারণভাবে দেখছি না। আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এটা দেশব্যাপী একটি বিশেষ দলের চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের একটা ধারাবাহিক অংশ। এ দেশের মানুষ আগামী নির্বাচনে এর শক্ত জবাব ভোটের মাধ্যমে দেবে ইনশাআল্লাহ।"
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
