| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বিসিবির পরিচালক পদে বিজয়ী হলেন যারা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ০৬ ১৮:৫৪:০৩
বিসিবির পরিচালক পদে বিজয়ী হলেন যারা

নিজস্ব প্রতিবেদক: অনেক বাধা ও অনিশ্চয়তার পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন। এই নির্বাচনে সাবেক ক্রিকেটার ও প্রভাবশালী সংগঠক আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিম এবং ফারুক আহমেদসহ মোট ২৩ জন প্রার্থী পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক নির্বাচিত হয়েছেন।

ক্যাটাগরি-১ (বিভাগ ও জেলা)

ক্যাটাগরি-১-এ মোট কাউন্সিলর ছিলেন ৭১ জন। এই ক্যাটাগরিতে ১০টি পরিচালক পদের জন্য ১৫ জন কাউন্সিলর মনোনয়ন জমা দিয়েছিলেন।

এই ক্যাটাগরি থেকে যারা বিজয় লাভ করেছেন:

* আমিনুল ইসলাম বুলবুল* নাজমুল আবেদীন ফাহিম* আহসান ইকবাল চৌধুরী* আসিফ আকবর* আব্দুর রাজ্জাক* জুলফিকার আলী খান* মুখলেসুর রহমান* হাসানুজ্জামান* রাহাত শামস* শাখাওয়াত হোসেন

ক্যাটাগরি-২ (ক্লাব প্রতিনিধি)

ক্লাব ক্যাটাগরি বা ক্যাটাগরি-২-এ মোট ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এই ১২টি পদের জন্য লড়াই করেছেন ১৬ জন কাউন্সিলর।

ক্যাটাগরি-২ থেকে বিজয়ী পরিচালকরা হলেন:

* ফারুক আহমেদ* ইশতিয়াক সাদেক* আদনান রহমান (দীপন)* ফায়াজুর রহমান* আবুল বাশার* শাহনিয়ান তানিম* মোখছেদুল কামাল* এম নাজমুল ইসলাম* আমজাদ হোসেন* মনজুর আলম* ইফতেখার আহমেদ মিঠু* মেহরব আলম চৌধুরী

ক্যাটাগরি-৩ (সংস্থা ও বিশ্ববিদ্যালয়)

বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন দেশের আরেক পরিচিত মুখ খালেদ মাসুদ পাইলট। তিনি এই পদের জন্য দেবব্রত পালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...