| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

আয়শা সিদ্দিকা

সিনিয়র রিপোর্টার

বাংলাদেশকে চ্যালেঞ্জিং রাতের টার্গেট দিল আফগানিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ০৫ ২২:১৪:৪৬
বাংলাদেশকে চ্যালেঞ্জিং রাতের টার্গেট দিল আফগানিস্তান

শারজাহ: আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে 'বাংলাওয়াশ' করার মিশনে নেমেছে বাংলাদেশ দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তান ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করেছে। ফলে সিরিজ ৩-০ করার জন্য বাংলাদেশকে ১৪৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে হবে।

রোববার (৫ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে প্রথম দুটি ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। শিরোপা ঘরে তোলার পাশাপাশি এবার হোয়াইটওয়াশ নিশ্চিত করাই লক্ষ্য বাংলাদেশের।

ম্যাচে টস জিতে প্রথমে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক জাকের আলী। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শেষ পর্যন্ত একটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয়েছে আফগানরা।

বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া এই ম্যাচে এখন টাইগারদের ব্যাটিংয়ের পালা।

একনজরে দুই দলের একাদশ

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, নুরুল হাসান, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সিদ্দিকুল্লাহ আটাল, দরবেশ রাসুলি, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, বশির আহমেদ, ওয়াফিউল্লাহ তারাখিল ও আবদুল্লাহ আহমেদজাই।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...