| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

কেমন ছিল মহানবী (সাঃ)-এর ঘর

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ০৪ ১৭:০৪:১১
কেমন ছিল মহানবী (সাঃ)-এর ঘর

নবী করীম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল চরম সরলতা ও দারিদ্র্যের প্রতীক। তাঁর প্রিয়তম স্ত্রী আম্মাজান আয়েশা (রাঃ)-এর হুজরা (ঘর) ছিল এই সরলতার কেন্দ্র। বর্তমানে এই হুজরাটি মসজিদে নববীর ঠিক পাশে অবস্থিত, যেখানে রাসূল (সাঃ)-এর রওজা মোবারক রয়েছে।

রাসূল (সাঃ) সাধারণত মসজিদে নববী থেকে বের হয়ে সরাসরি আম্মাজান আয়েশার ঘরে প্রবেশ করতেন।

ঘরের অভ্যন্তরের চিত্র

কিতাবের বর্ণনা থেকে জানা যায়, রাসূল (সাঃ)-এর ঘরটি ছিল অত্যন্ত সাধারণ এবং প্রয়োজনীয় আসবাবপত্রের চেয়ে বেশি কিছু ছিল না:

* বিছানা: ঘরে একটি সাধারণ খাট ছিল। এর কাঠামো তৈরি ছিল কাঠ বা গাছের ডাল দিয়ে, আর ফ্রেমটি ছিল রশির। এই রশি কখনো কখনো খেজুর গাছের ছাল বা রেশা দিয়ে তৈরি হতো।

* বসার স্থান: রাসূল (সাঃ) প্রায়শই পশুর ছালের (চামড়ার) ওপর বসতেন। তৎকালীন আরব সমাজে এটি বসার একটি সাধারণ রীতি ছিল।

* পানীয় জল: ঘরে একটি পানির মশক বা চামড়ার পাত্র থাকত। ছাগল জবাই করার পর সেই চামড়া প্রক্রিয়াজাত করে শুকিয়ে এই মশক তৈরি করা হতো। এই মশকের বৈশিষ্ট্য ছিল যে, গরমের দিনে পানি ঠান্ডা থাকত এবং শীতের দিনে গরম থাকত।

দারিদ্র্যের কঠিন বাস্তবতা

নবীজি (সাঃ)-এর সংসারে দিনের পর দিন অতিবাহিত হলেও খাবার জুটত না। আম্মাজান আয়েশার ঘরে এমন অনেক বর্ণনা পাওয়া যায়, যেখানে একটানা দিন চলে গেলেও চুলায় আগুন জ্বলত না।

* রান্নাঘর: কিতাবের বর্ণনায় পাওয়া যায়, আম্মাজান আয়েশার ঘরের বাইরে একটি চুলার মতো স্থান ছিল। এখানে রান্নার আয়োজন করা হলেও, সেটি অধিকাংশ সময় নিভন্ত থাকত। অর্ধাহারে বা অনাহারে চলত নবীজির সংসার।

ঘরের কাঠামো

মূলত একটি সাধারণ কক্ষ ছিল এটি। এই ঘরের উপরে আরও একটি ছোট্ট ঘর বা চিলে কোঠা ছিল, যেখানে ছাদে ওঠার জন্য একটি সিঁড়িও ছিল বলে কিতাবে উল্লেখ আছে।

পরবর্তীতে আম্মাজান আয়েশার (রাঃ) এই পুরো ঘরটিই মসজিদে নববীর অভ্যন্তরে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। এই ঘরের ভেতরেই আজও রাসূল (সাঃ) শায়িত আছেন। তাঁর সেই সাধারণ জীবন, যা ছিল সরলতা ও আত্মত্যাগের উদাহরণ, তা আজও বিশ্বের প্রতিটি মুমিনের জন্য অনুপ্রেরণা।

আশা ইসলাম/

ট্যাগ: মহানবী

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...