| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

হাসিনাকে নিয়ে সাকিবের পোস্ট: উত্তপ্ত সারাদেশ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২৯ ০০:১০:০৮
হাসিনাকে নিয়ে সাকিবের পোস্ট: উত্তপ্ত সারাদেশ

নিজস্ব প্রতিবেদক: গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত থাকা এই ক্রিকেটার সম্প্রতি দুটি ফেসবুক পোস্টের মাধ্যমে দেশের রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে আলোচনার ঝড় তুলেছেন।

হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা ও সমালোচনা

রোববার (২৮ সেপ্টেম্বর) ছিল ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। এই উপলক্ষে সাকিব আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন।

রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিবের এমন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

দ্বিতীয় পোস্টে আলোচনায় ঘি

জন্মদিনের শুভেচ্ছার পর মধ্যরাতে আরও একটি পোস্ট করে সাকিব আলোচনায় নতুন মাত্রা যোগ করেন। এই দ্বিতীয় পোস্টে তিনি জাতীয় দলে ফিরতে না পারার পেছনের কারণ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব লিখেছেন: "যাক শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না। ফিরবো হয়তো কোন দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।"

হত্যা মামলার আসামি হওয়ায় সাকিব আল হাসান দেশে ফিরতে পারছেন না বলে জানা গিয়েছিল। তবে তার এই রহস্যময় পোস্টের মাধ্যমে, বাংলাদেশের জার্সি গায়ে দিতে না পারার জন্য তিনি 'কেউ একজন'কে দায়ী করেছেন, যা দেশের ক্রীড়া ও রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...