| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

শিক্ষক নিয়োগে মাউশির নতুন নির্দেশ: আবেদন করুন শুধু বিজোড় মাসে

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২৮ ২১:১৯:২৩
শিক্ষক নিয়োগে মাউশির নতুন নির্দেশ: আবেদন করুন শুধু বিজোড় মাসে

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের () আওতাধীন বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন এসেছে। এখন থেকে শিক্ষকদের এমপিওভুক্তির আবেদন শুধুমাত্র বিজোড় মাসগুলোতে জমা দিতে হবে।

মাউশির ৯টি আঞ্চলিক কার্যালয়ে আজ, রোববার (২৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে এবং এটি আজ থেকেই কার্যকর হবে।

গত ১১ সেপ্টেম্বর মাউশির মহাপরিচালক প্রফেসর আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

আবেদন ও নিষ্পত্তির সময়সূচি

নতুন নির্দেশনা অনুযায়ী, শিক্ষক-কর্মচারীদের আবেদন গ্রহণ ও কর্তৃপক্ষের নিষ্পত্তি করার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে।

* আবেদন জমা: এবার থেকে শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন করতে হবে শুধুমাত্র বিজোড় মাসে (জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর ও নভেম্বর)।

* উপজেলা/থানা পর্যায়ে নিষ্পত্তি: উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা প্রতিষ্ঠান কর্তৃক জমা দেওয়া আবেদন প্রতি জোড় মাসের ৫ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন।

* জেলা পর্যায়ে নিষ্পত্তি: জেলা শিক্ষা কর্মকর্তারা তা নিষ্পত্তি করবেন প্রতি জোড় মাসের ১২ তারিখের মধ্যে।

* আঞ্চলিক পর্যায়ে নিষ্পত্তি ও প্রেরণ: আঞ্চলিক পরিচালক বা উপপরিচালক জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত আবেদনগুলো প্রতি জোড় মাসের শেষ দিনের মধ্যে নিষ্পত্তি করে মাউশির ইএমআইএস সেলে পাঠাবেন।

আরও পড়ুন- মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে সুখবর

আরও পড়ুন- সরকারি কর্মচারীদের ভাতা বেড়েছে সর্বোচ্চ ৪২ শতাংশ

এই নতুন নিয়মের ফলে এমপিওভুক্তির আবেদন প্রক্রিয়া আরও সুশৃঙ্খল হবে বলে আশা করছে মাউশি কর্তৃপক্ষ।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

দ্বিতীয়ার্ধের খেলা চলছে, ভারত বনাম ব্রাজিল; লাইভ দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা চলছে, ভারত বনাম ব্রাজিল; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে নিজেদের শক্তির প্রদর্শন করে চলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

গোল গোল গোল, ভারত বনাম ব্রাজিল ম্যাচ; লাইভ দেখুন এখানে

গোল গোল গোল, ভারত বনাম ব্রাজিল ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিড নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...