| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

টস জিতল বাংলাদেশ, নেই লিটন একাদশে ৩ পরিবর্তন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২৫ ২০:০৮:৪২
টস জিতল বাংলাদেশ, নেই লিটন একাদশে ৩ পরিবর্তন

দুবাই: এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে যাত্রা শুরু করলেও ভারতের বিপক্ষে হেরে যাওয়ায় আজকের ম্যাচটি টাইগারদের জন্য 'অলিখিত সেমিফাইনালে' পরিণত হয়েছে। এই ম্যাচের বিজয়ী দলই সরাসরি মেগা ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে।

গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে।

বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন: নেই লিটন দাস

ফাইনালে ওঠার মিশনে বাংলাদেশ তাদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে। তবে সবচেয়ে বড় চমক হলো—এই ম্যাচে দলের নির্ভরযোগ্য ওপেনার লিটন দাস একাদশে নেই।

ভারত ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন তানজিদ তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন। ফিরেছেন তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান ও শেখ মেহেদি হাসান।

বাংলাদেশ একাদশ-

সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ-

সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নাওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

দ্বিতীয়ার্ধের খেলা চলছে, ভারত বনাম ব্রাজিল; লাইভ দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা চলছে, ভারত বনাম ব্রাজিল; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে নিজেদের শক্তির প্রদর্শন করে চলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

গোল গোল গোল, ভারত বনাম ব্রাজিল ম্যাচ; লাইভ দেখুন এখানে

গোল গোল গোল, ভারত বনাম ব্রাজিল ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিড নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...