আয়শা সিদ্দিকা
সিনিয়র রিপোর্টার
বাংলাদেশকে চ্যালেঞ্জিং রানের টার্গেট দিল ভারত
দুবাই: এশিয়া কাপের সুপার ফোর পর্বে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (DICS) বাংলাদেশের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে ভারত। তরুণ ওপেনার অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ভারত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করেছে।
ভারতের ইনিংসে এখন পর্যন্ত সবচেয়ে উজ্জ্বল ছিলেন অভিষেক শর্মা। তিনি মাত্র ৩২ বলে ৬০ রানের একটি চোখ ধাঁধানো ইনিংস খেলে অপরাজিত আছেন। ৫টি চার এবং ৪টি বিশাল ছক্কায় সাজানো তার এই ইনিংস ভারতের বড় স্কোরের ভিত গড়ে দিয়েছে। রিশাদ হোসের ২ উইকেট ও মুস্তাফিজ, সাকিব, সাইফুদ্দিন ১ করে উইকেট পেয়েছেন।
সিদ্দিকা/
