| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

এবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২২ ২১:২১:১৬
এবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে 'এ' গ্রুপে শীর্ষস্থান দখল করে তারা শেষ চারে জায়গা করে নেয়। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে পাকিস্তান।

সোমবার (২২ সেপ্টেম্বর) ভারত-পাকিস্তানের ম্যাচের পর সেমিফাইনালের লাইন-আপ চূড়ান্ত হয়েছে। এতে বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে এবং ভারত মুখোমুখি হবে নেপালের।

কলম্বোয় অনুষ্ঠিত 'বি' গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত ৩-২ গোলে পাকিস্তানকে পরাজিত করে। এই জয়ের ফলে ভারত ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এবং ৬ পয়েন্ট নিয়ে পাকিস্তান গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠেছে। অন্যদিকে, বাংলাদেশ 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় তারা 'বি' গ্রুপের রানার্সআপ পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে।

আগামী ২৫ সেপ্টেম্বর কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। একই দিন সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও নেপাল খেলবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...