আয়শা সিদ্দিকা
সিনিয়র রিপোর্টার
শ্রীলঙ্কাকে হারিয়ে ১ম ম্যাচে কত নেট রান রেট পেলো বাংলাদেশ
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচেই দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্য টাইগাররা খুব সহজেই পার করেছে। শেষ পর্যন্ত ১ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নেয় লিটন দাসের দল।
এই জয়ের ফলে বাংলাদেশ সুপার ফোরে প্রথম ম্যাচ থেকেই ২ পয়েন্ট সংগ্রহ করেছে। পাশাপাশি নেট রান রেটেও এগিয়ে গেছে টাইগাররা। জয় নিশ্চিত করার পর বাংলাদেশের নেট রান রেট দাঁড়িয়েছে +০.১২১।
এখন সুপার ফোরে সমীকরণ পরিষ্কার—আগামী ম্যাচগুলোতে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ফাইনালে খেলার বড় সুযোগ তৈরি হবে বাংলাদেশের সামনে।
আয়শা সিদ্দিকা/
