| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে দুর্দান্ত সূচনা বাংলাদেশের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২১ ০০:১৪:৫০
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে দুর্দান্ত সূচনা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপের গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। আর সেই সুপার ফোরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল টাইগাররা। শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে চমকপ্রদ সূচনা করেছে সাকিব আল হাসানের দল।

শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় মাত্র ১ রানে তানজিদ হাসান তামিম শূন্য হাতে ফিরলে চাপ তৈরি হয় টাইগার শিবিরে। তবে সেই চাপ সামলান সাইফ হাসান ও লিটন দাস। গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি, তুলে নেন ৫০ রান।

কিন্তু দলীয় ৬০ রানে লিটন আউট হলে আবারও চাপ বাড়ে। সেখান থেকে দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন সাইফ। চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক পূর্ণ করেন তিনি। তাকে দারুণ সাপোর্ট দেন তাওহীদ হৃদয়।

শেষ পর্যন্ত সাইফ ৪৫ বলে ঝলমলে ৬১ রান করে আউট হন। তবে হৃদয়ের লড়াকু ইনিংস আর পরের দিকের ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজ জয় পায় বাংলাদেশ।

এই জয়ের ফলে সুপার ফোরে শুভসূচনা হলো টাইগারদের। সামনে আরও কঠিন ম্যাচ, তবে এমন দুর্দান্ত জয় বাংলাদেশ দলকে নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...