শেষ মুহূর্তের গোলে লিভারপুলের ঘাম ঝরানো জয়
নিজস্ব প্রতিবেদক: বার্নলির বিপক্ষে জয় নিয়ে প্রিমিয়ার লিগে শতভাগ জয়ের ধারা অব্যাহত রেখেছে আর্নে স্লটের লিভারপুল। ম্যাচের পুরোটা সময় একচেটিয়া আধিপত্য বিস্তার করলেও, শেষ মুহূর্তে মোহামেদ সালাহর একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।
রোববার (১৪ সেপ্টেম্বর) বার্নলির টার্ফ মুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে লিভারপুল আক্রমণ ও পজেশনে এগিয়ে ছিল। কিন্তু গোলের দেখা মিলছিল না কিছুতেই। ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রেফারি লিভারপুলের পক্ষে একটি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন মিশরের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ।
এই জয়ে লিগ শিরোপা ধরে রাখার অভিযানে আরও এক ধাপ এগিয়ে গেল অল রেডরা।
(বিস্তারিত আসছে)
আয়শা/
