| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশক চ্যালেঞ্জিং রানের টার্গেট দিলো হংকং

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ১১ ২২:২১:৫২
বাংলাদেশক চ্যালেঞ্জিং রানের টার্গেট দিলো হংকং

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে ২০ ওভারে ৯৪ রানে গুটিয়ে গেলেও আজ বাংলাদেশের বিপক্ষে ভিন্ন রূপে হাজির হলো হংকং। আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের স্লো পিচে দুর্দান্ত ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে দলটি। বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য ১৪৪ রান।

ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। এরপর বোলিংয়ে এসে শুরুতেই আঘাত হানেন তাসকিন আহমেদ। তার বলে হংকংয়ের ওপেনার অংশুমান রাথ (৪) উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই আবারও উইকেট হারায় হংকং। ইনিংসের পঞ্চম ওভারে দুর্দান্ত বোলিংয়ে ১৪ রান করা বাবর হায়াতকে বোল্ড করেন তানজিম হাসান সাকিব। তৃতীয় উইকেটে জিষান আলী ও নিজাকাত খান ৪১ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন।

তবে তানজিম সাকিব নিজের দ্বিতীয় উইকেট শিকার করে এই জুটি ভাঙেন। ৩০ রান করে জিষান আলী তার শিকার হন। এরপর অধিনায়ক ইয়াসিম মুর্তুজা ১৯ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলে রান আউট হন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হংকং।

এক প্রান্ত আগলে খেলে যাওয়া নিজাকাত খান ব্যক্তিগত ৪২ রানে আউট হন। তাকে ফেরানোর পরের বলেই কিঞ্চিত শাহকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রিশাদ হোসেন। বাংলাদেশের বোলারদের মধ্যে তানজিম সাকিব ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট পেয়েছেন।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...