| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মেসির ১০ নম্বর জার্সি পাচ্ছেন কে!

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ০৯ ২২:২২:৪৫
মেসির ১০ নম্বর জার্সি পাচ্ছেন কে!

নিজস্ব প্রতিবেদক: ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচটি খেলার পর লিওনেল মেসি জানিয়েছেন যে তিনি ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবেন না। এর কারণ হিসেবে তিনি ক্লান্তি বোধ করার কথা জানিয়েছেন। বুধবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে মেসির আইকনিক ১০ নম্বর জার্সি পরবেন ২৪ বছর বয়সী তরুণ মিডফিল্ডার থিয়াগো আলমাদা।

কেন এই পরিবর্তন

আর্জেন্টিনার প্রভাবশালী ফুটবল সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তে জানিয়েছে, মেসির অনুপস্থিতিতে আলমাদাকে ১০ নম্বর জার্সি দেওয়া হচ্ছে। এর আগে আলমাদা আর্জেন্টিনার যুব দলের হয়ে ১০ নম্বর জার্সি পরে খেলেছেন।

এর আগেও মেসি ইনজুরি বা বিশ্রামের কারণে কিছু ম্যাচ মিস করেছেন, কিন্তু তার ১০ নম্বর জার্সি সাধারণত অন্য কাউকে দেওয়া হয়নি। শুধুমাত্র ২০১৬ সালে মেসি যখন সাময়িক অবসর নিয়েছিলেন, তখন কিছু সময়ের জন্য এভার বানেগা এবং হাভিয়ের পাস্তোরে এই জার্সিটি পরেছিলেন। মেসি ফিরে আসার পর আবারও তার জার্সি ফিরে পান। ২০১৮ সালের বিশ্বকাপ ব্যর্থতার পর যখন মেসির জাতীয় দলে ফেরা অনিশ্চিত ছিল, তখনও তার ১০ নম্বর জার্সিটি তার জন্যই তুলে রাখা হয়েছিল।

আরও পড়ুন- ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা: মোবাইলে সরাসরি দেখুন

এবারই প্রথম মেসির অনুপস্থিতিতে তার জার্সিটি অন্য কাউকে পরতে দেখা যাবে, যা ফুটবলামোদীদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

আয়শা সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...