| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

৭০ বছর বয়সেও হার্ট ভালো রাখার ৫ উপায়

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৭ ০৮:১৮:০৬
৭০ বছর বয়সেও হার্ট ভালো রাখার ৫ উপায়

নিজস্ব প্রতিবেদক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হার্ট দুর্বল হয়ে যাওয়া স্বাভাবিক। ৬০-৭০ বছর বয়সের পর উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হার্ট অ্যাটাকের মতো রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। তবে কিছু সাধারণ অভ্যাস মেনে চললে ৭০ বছর বয়সেও হার্টকে সুস্থ ও সবল রাখা সম্ভব।

হার্ট ভালো রাখার পাঁচটি অভ্যাস:

* নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ভেতরে অনেক পরিবর্তন হয়। তাই নিয়মিত রক্তচাপ, সুগার, কোলেস্টেরল ও ইসিজি পরীক্ষা করানো জরুরি। এতে রোগ সহজে ধরা পড়ে এবং সঠিক সময়ে চিকিৎসা শুরু করা যায়।

* প্রতিদিন শরীরচর্চা: হালকা ব্যায়াম, যেমন প্রতিদিন আধা ঘণ্টা হাঁটা, যোগব্যায়াম বা স্ট্রেচিং করলে রক্ত চলাচল বাড়ে, বাড়তি মেদ কমে এবং হার্ট শক্তিশালী হয়।

* মানসিক চাপ নিয়ন্ত্রণ: অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপ হার্টের জন্য খুবই ক্ষতিকর। তাই মেডিটেশন, পছন্দের গান শোনা, পরিবারের সঙ্গে সময় কাটানো বা কোনো শখের কাজ করলে মন শান্ত থাকে।

* সঠিক খাবার: বয়স বাড়লে তেল, মসলাযুক্ত এবং প্রক্রিয়াজাত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। এর পরিবর্তে শাক-সবজি, মৌসুমি ফল, ডাল, ওটস ও বাদামের মতো পুষ্টিকর খাবার বেশি করে খাওয়া উচিত।

* পর্যাপ্ত ঘুম: প্রতিদিন ৬ থেকে ৭ ঘণ্টা ভালো ঘুম বয়স্কদের জন্য অপরিহার্য। ঘুমের অভাব হলে রক্তচাপ বেড়ে যায়, যা হার্টের ওপর চাপ ফেলে এবং রোগের ঝুঁকি বাড়ায়।

আরও পড়ুন- যেসব ফল-সবজি কমায় ক্যানসারের ঝুঁকি

আরও পড়ুন- খাবারের পর যে ৭ অভ্যাসে মৃত্যুঝুঁকি বাড়ে

বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ জীবনযাপনই হার্ট ভালো রাখার মূল চাবিকাঠি। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা এবং মানসিক শান্তি বজায় রাখলে বয়সের সঙ্গে হার্টের সুস্থতা ধরে রাখা যায়।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...