খাবারের পর যে ৭ অভ্যাসে মৃত্যুঝুঁকি বাড়ে
নিজস্ব প্রতিবেদন: দিনের শেষে ক্লান্তি দূর করতে অনেকে রাতে ভারী খাবার খেয়ে থাকেন। তবে রাতে হালকা খাবার গ্রহণ এবং খাওয়ার পর কিছু নিয়ম মেনে চলা স্বাস্থ্যের জন্য ভালো। কিছু ভুল অভ্যাস আছে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। জেনে নিন তেমনই ৭টি ক্ষতিকর অভ্যাস সম্পর্কে:
যেসব অভ্যাস আপনার জন্য ক্ষতিকর:
* খাওয়ার আগে পানীয় পান: রাতে খাবার খাওয়ার আগে অ্যালকোহল পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটি খাবারের পরিমাণ বাড়িয়ে দেয় এবং অ্যালকোহলের পর চর্বিযুক্ত খাবার খাওয়ার প্রবণতা বাড়ে।
* খাবার আগে পর্যাপ্ত পানি পান না করা: সারা দিন শরীরে পানির অভাব থাকলে মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ও ক্লান্তির মতো সমস্যা হতে পারে। খাবারের আগে এক গ্লাস পানি পান করলে হজম ভালো হয় এবং অতিরিক্ত খাওয়া নিয়ন্ত্রণ করা যায়।
* প্লাস্টিকের পাত্রে খাবার গরম করা: প্লাস্টিকের পাত্রে খাবার গরম করলে ক্ষতিকর রাসায়নিক পদার্থ খাবারে মিশে যেতে পারে। তাই মাইক্রোওয়েভে কাঁচের পাত্র ব্যবহার করা উচিত।
* খাবারে সবজি না রাখা: খাবারের তালিকায় সবজি না থাকলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। গবেষণায় দেখা গেছে, শুধুমাত্র সবজি না খাওয়ার কারণে প্রতি ১২ জনের মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
* প্রোটিনের অভাব: রাতে প্রোটিন না খেলে দ্রুত ক্ষুধা লাগে এবং অস্বাস্থ্যকর স্ন্যাকস খাওয়ার প্রবণতা বাড়ে। তাই খাবারের তালিকায় এক টুকরো মাছ বা মাংস রাখা জরুরি।
* খাবার দ্রুত খাওয়া: দ্রুত খাবার খেলে হজমে সমস্যা হয় এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে। তাই ধীরে ধীরে এবং ভালো করে চিবিয়ে খাবার খাওয়া উচিত।
* খাওয়ার পর হাঁটাচলা না করা: রাতের খাবার খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে বা বসে থাকলে অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়ে। এতে হৃদরোগ, ডায়াবেটিস এবং কিডনির সমস্যা হতে পারে। খাবারের পর কিছুটা হাঁটাচলা করা জরুরি।
আরও পড়ুন- পানি পানের ৪ ভুল, যা হতে পারে বড় বিপদ
আরও পড়ুন- প্রতিদিন আদা খেলে যেসব জটিল রোগ থেকে মুক্তি পাবেন
স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য এই অভ্যাসগুলো এড়িয়ে চলা খুবই গুরুত্বপূর্ণ।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- আজকের স্বর্ণের বাজারদর: ৩০ আগস্ট ২০২৬
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
