৭৩৯ ওষুধের দাম ঠিক করবে সরকার
নিজস্ব প্রতিবেদক: এখন থেকে ৭৩৯টি জীবনরক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার। হাইকোর্টের একটি বেঞ্চ সম্প্রতি এক রায়ে এ আদেশ দিয়েছেন। এর আগে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর হাতে এসব ওষুধের দাম নির্ধারণের আংশিক ক্ষমতা ছিল।
যে কারণে এই রায়
সোমবার (২৫ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায়ে আদালত ১৯৯৪ সালের একটি সার্কুলারকে অবৈধ ঘোষণা করেন, যার মাধ্যমে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে ওষুধের দাম নির্ধারণের আংশিক ক্ষমতা দেওয়া হয়েছিল। এর পরিবর্তে ১৯৯৩ সালের সরকারি গেজেটটি পুনর্বহাল করা হয়েছে, যেখানে এই ক্ষমতা সম্পূর্ণভাবে সরকারের হাতে ছিল।
২০১৮ সালে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে এই রিটটি দায়ের করেছিল। রিট আবেদনে বলা হয়, জীবনরক্ষাকারী ওষুধের দাম বৃদ্ধির বিষয়টি মানুষের জীবনধারণের অধিকারের সঙ্গে সম্পর্কিত। তাই দাম নির্ধারণের ক্ষমতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে থাকা নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ন করে।
আদালতের নির্দেশনা
আদালত সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী নির্দেশ দিয়েছেন যে, জীবনরক্ষাকারী ওষুধের দাম সরকারকেই নির্ধারণ করতে হবে এবং তা গেজেট আকারে প্রকাশ করতে হবে। স্বাস্থ্য সচিব, ডিজি হেলথ, ডিজি ড্রাগসহ সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করতে বলা হয়েছে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: জানুন ফলাফল
- রাত ২ টায় ফ্রান্স বনাম মরক্কো: পরিসংখ্যান ও ফর্ম কার পক্ষে
- ১৫ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে
- চলছে ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে
- ৪৫ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে
- ৩০ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে
- আজ রাত ২টায় ফ্রান্স-মরক্কো ম্যাচ: পরিসংখ্যান ও ফর্মে এগিয়ে কে, যেভাবে দেখবেন
- ১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ; ফল দেখুন একক্লিকে
- একটু পর শুরু, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- ৬০ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে
- শুরু হলো ফ্রান্স বনাম মরক্কো কোয়ার্টার ফাইনাল, সরাসরি দেখুন এখানে
- চলছে জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ২য় ওডিআই ম্যাচ; লাইভ দেখুন এখানে
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে
- ৭৫ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে
