| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বন্যা নিয়ে দুঃসংবাদ: ১২ জেলায় বন্যার আশঙ্কা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১৫ ২১:৪২:৫৪
বন্যা নিয়ে দুঃসংবাদ: ১২ জেলায় বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: টানা ভারী বৃষ্টিপাতের কারণে দেশের অন্তত ১২টি জেলার নিম্নাঞ্চল বন্যার কবলে পড়তে পারে। কিছু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কায় এ সতর্কতা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শুক্রবার (১৫ আগস্ট) বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টি হয়েছে। আগামী ৭২ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

নদীগুলোর বর্তমান অবস্থা ও পূর্বাভাস

* ধরলা, তিস্তা ও দুধকুমার: রংপুরের ধরলা নদীর পানি বৃদ্ধি পেলেও তিস্তা ও দুধকুমার নদীর পানি কিছুটা কমেছে। তবে আগামী ৪৮ ঘণ্টার পর এসব নদীর পানি আবারও বাড়তে পারে এবং বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

* পদ্মা ও যমুনা: পদ্মা নদীর পানি আগামী দুই দিন বাড়তে পারে এবং বিপৎসীমা ছুঁতে পারে। ফলে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে। অন্যদিকে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি আগামী তিন দিন পর্যন্ত বাড়তে পারে।

* আত্রাই ও মহানন্দা: রাজশাহী ও রংপুর বিভাগের আত্রাই, মহানন্দা, করতোয়া, ঘাঘট ও যমুনেশ্বরী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আত্রাই নদীর পানি নওগাঁয় বিপৎসীমা অতিক্রম করতে পারে, যার কারণে নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

* উপকূলীয় অঞ্চল: বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন- ফারাক্কা বাঁধ খুলে দিলো ভারত, ডুবছে বাংলাদেশ

আরও পড়ুন- আজ রাতে ঝড় আসছে, ১১ অঞ্চলে জারি সতর্ক সংকেত

এই পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার ঝুঁকি বাড়ছে এবং স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...