বাংলাদেশ সীমান্তে ভারতের 'অপারেশন অ্যালার্ট': নেপথ্যে কী
নিজস্ব প্রতিবেদক: ভারত-বাংলাদেশ সীমান্তে হঠাৎ করেই নজরদারি বাড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিএসএফ 'অপারেশন অ্যালার্ট' নামে একটি বিশেষ সতর্কতা জারি করেছে। ১০ থেকে ১৬ আগস্ট পর্যন্ত এই অভিযান চলবে।
অভিযানের মূল কারণ
সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, এই বিশেষ সতর্কতা ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে নেওয়া হয়েছে। মেঘালয় রাজ্যের বাংলাদেশ সীমান্ত এলাকায় এই অভিযান চলছে, যেখানে বিএসএফ রাজ্য পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করছে।
বিএসএফের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই অভিযানের আওতায় সীমান্ত এলাকায় আকস্মিক তল্লাশি, ২৪ ঘণ্টা টহল এবং নৌপথে টহল জোরদার করা হয়েছে। এছাড়াও, গৃহপালিত পশুপাচার, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। মোবাইল টহল দলগুলোকে দেওয়া হয়েছে নাইট ভিশন সরঞ্জাম, যাতে রাতেও নজরদারি চালানো যায়।
আরও পড়ুন- মালয়েশিয়ার সঙ্গে ৫ চুক্তি সই ও ৩ নোট বিনিময়
আরও পড়ুন- বঙ্গোপসাগরে লঘুচাপ, বড় বিপদে বাংলাদেশ
বিএসএফ শিলং ফ্রন্টিয়ারের পরিদর্শক জেনারেল ওপি উপাধ্যায় জানান, "অপারেশন অ্যালার্ট" জাতীয় নিরাপত্তা রক্ষায় বিএসএফের প্রতিশ্রুতির প্রতিফলন এবং যেকোনো অপ্রীতিকর কার্যক্রম প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আটক ও নজরদারি
সম্প্রতি মেঘালয় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানের অভিযোগে বিএসএফ ১১৬ জন বাংলাদেশি এবং ৩৪ জন ভারতীয় নাগরিককে আটক করেছে। এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে বিএসএফের নজরদারি আরও বেড়েছে। তবে বিএসএফের এই কড়া অবস্থানের কারণে সীমান্তের ওপারে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-ও সতর্ক অবস্থানে রয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- মার্কশিটসহ এসএসসি পরীক্ষার ফল দেখুন এক ক্লিকে
- প্রতিদিনের ব্যবহারে Honda SP 125 কেন এত জনপ্রিয়
- ১০ থেকে ১৬ আগস্ট: এক সপ্তাহে আসছে ৫ নতুন স্মার্টফোন
- প্রকাশ হল এসএসসি পরীক্ষার ফল; একক্লিকে ফল দেখুন এখানে
- Xiaomi launches Redmi 17, থাকছে ৭,৫০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে
- SSC Result 2026: ফল দেখুন এখানে
- ২ লাখ টাকার মধ্যে বাংলাদেশে ১০টি জনপ্রিয় বাইক, দাম ও মাইলেজ
- Yamaha MT-15 V2 2026: নতুন ৬ রঙে আরও আকর্ষণীয় স্পোর্টস বাইক
- ৭৫০০mAh ব্যাটারি নিয়ে বাজারে এলো Redmi 17 5G ও 4G
- ২ লাখ টাকার মধ্যে বাংলাদেশে ৫টি ১২৫ সিসির বাইক, মাইলেজ ও দাম
- ২০২৬ সালে ২ হাজার টাকার মধ্যে সেরা ৫টি ৪জি বাটুন ফোন
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ আগস্ট ২০২৬
- Bajaj Pulsar N160 S: দাম, ইঞ্জিন, ফিচার ও স্পেসিফিকেশন
- আজ এসএসসি পরীক্ষার রেজাল্ট; যেভাবে জানবেন ফল
- এসএসসি পরীক্ষা ২০২৬; এক ক্লিকে ফল দেখুন এখানে
