ব্যাট-বলে রিজানের জাদু: সিরিজ জিতল বাংলাদেশ যুবারা
নিজস্ব প্রতিবেদক: জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ফাইনালে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন রিজান হোসেন।
প্রথমে ব্যাট করতে নেমে রিজান হোসেনের ৯৬ বলে ৯৫ রানের অনবদ্য ইনিংসে ভর করে বাংলাদেশ ৫০ ওভারে ২৬৯ রান সংগ্রহ করে। জবাবে দক্ষিণ আফ্রিকা রিজান ও আল ফাহাদের বোলিং তোপে ৪৮.৪ ওভারে ২৩৬ রানে অলআউট হয়ে যায়। বল হাতে রিজান ৩৪ রানে ৫ উইকেট এবং আল ফাহাদ ৫০ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।
সিরিজজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে এই সিরিজ জয় নিশ্চিত করল টাইগার যুবারা।
রাকিব/
