| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাসুলের উম্মত নন যে ১৫ শ্রেণির মানুষ

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১০ ১৯:৫৩:০৫
রাসুলের উম্মত নন যে ১৫ শ্রেণির মানুষ

নিজস্ব প্রতিবেদক: প্রখ্যাত ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ রাসুল (সা.)-এর হাদিসের আলোকে ১৫ শ্রেণির মানুষের কথা বলেছেন, যাদের রাসুল (সা.) তাঁর উম্মত হিসেবে পরিচয় দেননি। এই ধরনের উক্তি মূলত মানুষকে সতর্ক করার জন্য করা হয়েছে, যাতে তারা এই ধরনের কাজ থেকে বিরত থাকে। তবে কিছু ক্ষেত্রে এটি ইসলাম থেকে খারিজ হওয়ার বার্তা বহন করে।

রাসুলের (সা.) আদর্শের বাইরে থাকা ১৫ শ্রেণির মানুষ:

১. ধৈর্যহারা ব্যক্তি: কোনো প্রিয়জনের মৃত্যুতে বা বিপদে যে ব্যক্তি ধৈর্য হারিয়ে ফেলে এবং জামাকাপড় ছেঁড়া, বুক চাপড়ানো, বা আপত্তিকর মন্তব্য করার মতো কাজ করে, রাসুল (সা.) তাকে নিজের উম্মত হতে পারেন না বলেছেন।

২. সংসার বিরাগী: ইসলামে বৈরাগ্যতার কোনো স্থান নেই। যারা আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে বিয়ে ও সংসার জীবন ত্যাগ করে, তারা রাসুল (সা.)-এর আদর্শের বাইরে।

৩. জালিম শাসকের মুসাহিব: যারা কোনো জালিম শাসকের মিথ্যাচারকে সত্য বলে প্রমাণ করতে চায় এবং তাদের জুলুমে সহযোগিতা করে।

৪. প্রতারণা করা: কেনাবেচায় বা অন্য কোনো ক্ষেত্রে যারা ধোঁকা দেয়, তারা রাসুল (সা.)-এর উম্মত নয়।

৫. ভবিষ্যৎ গণনাকারী: যারা নিজেদের ভালো-মন্দ জানার জন্য গণক, জাদুকর বা জ্যোতিষীর কাছে যায়।

৬. সাদৃশ্য গ্রহণকারী: যারা অমুসলিমদের বেশভূষা, কৃষ্টি বা সংস্কৃতি অনুসরণ করে।

৭. সুন্দর কণ্ঠে কোরআন না পড়া: আল্লাহ যতটুকু ক্ষমতা দিয়েছেন, সেই অনুযায়ী যারা কোরআন সুন্দর কণ্ঠে পড়ার চেষ্টা করে না।

৮. ছিনতাইকারী: যারা মানুষের জিনিসপত্র জোর করে ছিনিয়ে নেয়।

৯. ভুল পদ্ধতিতে শাসন: যে শাসক রাসুল (সা.)-এর দেখানো ন্যায় ও ইনসাফের পদ্ধতির বাইরে শাসনকার্য পরিচালনা করে।

১০. দাম্পত্য সম্পর্ক নষ্টকারী: যে ব্যক্তি স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বা অশ্রদ্ধা তৈরি করে তাদের সম্পর্ক নষ্ট করে।

১১. মোচ ছোট না করা: যে ব্যক্তি মোচ লম্বা রাখে এবং তা ছোট করার সুন্নত অনুসরণ করে না।

১২. বেশভূষায় সাদৃশ্য: যে পুরুষ নারীর মতো অথবা যে নারী পুরুষের মতো পোশাক ও বেশভূষা ধারণ করে।

১৩. মুসলিমদের ওপর অস্ত্র ব্যবহার: যে ব্যক্তি কোনো মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে মারামারিতে লিপ্ত হয়।

১৪. সাপ হত্যা না করা: লোকালয়ে সাপ প্রবেশ করলে যে ব্যক্তি তাকে হত্যা না করে অন্যদের বিপদের মুখে ঠেলে দেয়।

১৫. মুসলিম শাসকের আনুগত্য ত্যাগ: যে ব্যক্তি মুসলিম শাসকের আনুগত্য থেকে বের হয়ে গিয়ে বিদ্রোহ করে এবং সাম্প্রদায়িকতার ভিত্তিতে যুদ্ধ করে।

শায়খ আহমাদুল্লাহ এই কাজগুলো থেকে দূরে থাকার জন্য মুসলিমদের আহ্বান জানিয়েছেন, যাতে তারা রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করে তাঁর প্রকৃত উম্মত হিসেবে গণ্য হতে পারেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...