| ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কোরিওগ্রাফার অ্যাডলফ এখন অভিনেতা, পাচ্ছেন প্রচুর অফার

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ০৬ ২০:৫৭:৪৯
কোরিওগ্রাফার অ্যাডলফ এখন অভিনেতা, পাচ্ছেন প্রচুর অফার

নিজস্ব প্রতিবেদক: সামাজিক মাধ্যমে 'দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ' হিসেবে আলোচনায় আসার পর এবার অভিনেতা হিসেবেও দর্শকদের নজর কেড়েছেন কোরিওগ্রাফার অ্যাডলফ খান। সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত 'রাহুগ্রাস' নাটকে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

গত ৫ আগস্ট প্রচারিত এই নাটকে তার চ্যালেঞ্জিং অভিনয় দারুণভাবে প্রশংসিত হয়েছে। অ্যাডলফ খান জানান, এই চরিত্রে অভিনয় করা তার জন্য ছিল সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। তিনি বলেন, 'বন্দুক চালানো, নদী পার হওয়া, মাটিতে ক্রলিং করা, এমনকি আত্মঘাতী বোমার মতো দৃশ্যগুলোও করতে হয়েছে, যা আমার বাস্তব জীবনের সঙ্গে একেবারেই বিপরীত এবং ভিন্ন।'

তার এই সফলতার পর থেকেই পরিচালকদের আগ্রহ অনেক বেড়ে গেছে। অ্যাডলফ খান বলেন, 'সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে যে গুঞ্জন তৈরি হয়েছিল, এরপর থেকেই পরিচালকরা আমাকে নিয়ে কাজ করতে আগ্রহী হয়েছেন। এখন প্রচুর নাটকের প্রস্তাব পাচ্ছি।'

মূলত কোরিওগ্রাফার হলেও তার ফ্যাশন সেন্স এবং ভিন্নধর্মী সাজপোশাকের কারণে তিনি বরাবরই সবার থেকে আলাদা। আর এই নতুন পরিচয়ে তার এই ব্যক্তিত্ব দর্শকদের আরও বেশি আকৃষ্ট করছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...