| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ভারতে আটক টিকটকার নোয়েল, কী ঘটেছিল ব্যাঙ্গালুরুতে

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ০১ ১৪:৫৩:০৫
ভারতে আটক টিকটকার নোয়েল, কী ঘটেছিল ব্যাঙ্গালুরুতে

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় জার্মান কনটেন্ট ক্রিয়েটর ও নৃত্যশিল্পী নোয়েল রবিনসন ভারত সফরে গিয়ে সাময়িক বিপাকে পড়েছিলেন। গত ৩০ জুলাই ব্যাঙ্গালুরুর রাস্তায় পারফর্ম করার সময় অতিরিক্ত জনসমাগম হওয়ায় পুলিশ তাকে আটক করে। একই দিনে আরেক জার্মান কনটেন্ট ক্রিয়েটর ইউনেসকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে নোয়েলের ১.১ কোটির বেশি এবং ইউনেসের ২ কোটির বেশি ফলোয়ার রয়েছে। নোয়েল তার স্ট্রিট ডান্সের জন্য বেশ জনপ্রিয়। ওইদিনও তার পারফরম্যান্স দেখতে এত বেশি ভিড় জমে যায় যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

আটকের পর নোয়েল ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে জানান, তাকে মাত্র ১৫ মিনিট আটকে রাখা হয় এবং ২ ডলার (প্রায় ১৬০ টাকা) জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। ভিডিওতে তিনি বলেন, "আমি ভয় পেয়েছিলাম, মনে হয়েছিল জেলে পাঠাবে। তবে এখন আমি নিরাপদ, আর আমি ভারতকে ভালোবাসি!"

এর আগে, নোয়েল মুম্বাইয়ে একজন পুলিশ অফিসারের সঙ্গে নাচের ভিডিও করে ভাইরাল হয়েছিলেন। সম্প্রতি তিনি বাংলাদেশ সফরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়, সংসদ ভবন, লালবাগ কেল্লাসহ বিভিন্ন স্থানে নেচে দর্শক মাতিয়েছিলেন। ঢাকায় তার সঙ্গে নৃত্যশিল্পী হৃদি শেখ এবং সংগীতশিল্পী জেফার রহমানকেও দেখা গিয়েছিল।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...