বাংলাদেশকে বড় হুমকি দিলেন ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশে নতুন শুল্ক নীতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশের রফতানি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। এমনকি বাংলাদেশ যদি এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো পাল্টা ব্যবস্থা নেয়, তাহলে শুল্ক আরও বাড়ানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এই বার্তা দিয়েছেন একটি সরাসরি চিঠির মাধ্যমে, যা পাঠানো হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নামে। চিঠিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও ন্যায্য বাণিজ্য চায়। তবে দীর্ঘদিন ধরে বাংলাদেশের শুল্কনীতি ও বাণিজ্যিক বাধা যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ক্ষতিকর হয়ে উঠেছে।
ট্রাম্প আরও বলেন, “২০২৫ সালের ১ আগস্ট থেকে যেকোনো বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে এই হার যুক্তরাষ্ট্রের ভোগ করা বাণিজ্য বৈষম্যের তুলনায় অনেক কম। যদি বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের ভেতরে উৎপাদনে অংশ নেয়, তবে এই শুল্ক পুরোপুরি এড়ানো সম্ভব।”
পাল্টা পদক্ষেপের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, “বাংলাদেশ যদি কোনোভাবে মার্কিন পণ্যে শুল্ক আরোপ বা বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তবে সেই পরিমাণ শুল্ক যুক্ত হয়ে মোট শুল্ক আরও বাড়ানো হবে। এটি মার্কিন অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।”
চিঠিতে ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে বাংলাদেশ যদি শুল্ক ও বাণিজ্যিক বাধা তুলে নেয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে খোলা বাণিজ্যে আগ্রহ দেখায়, তবে এই সিদ্ধান্ত পর্যালোচনা করে শুল্ক হ্রাস করার সুযোগ থাকবে। তিনি লিখেছেন, “যুক্তরাষ্ট্র কখনোই আপনার আশা ভঙ্গ করবে না। আপনার দেশের সিদ্ধান্ত ও আচরণের ওপর নির্ভর করেই এই শুল্ক নীতি পরিবর্তিত হবে।”
প্রসঙ্গত, এর আগেও ২০২৫ সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের ওপর ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল। তার আগ পর্যন্ত গড়ে বাংলাদেশি পণ্যের ওপর শুল্কহার ছিল প্রায় ১৫ শতাংশ।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
