| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এলপিজি গ্যাসের দাম কমবে নাকি বাড়বে, যা জানা গেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ০২ ১২:২৪:৩৮
এলপিজি গ্যাসের দাম কমবে নাকি বাড়বে, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: জুলাই মাসে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বাড়বে না কমবে—সেই সিদ্ধান্ত জানা যাবে আজ বুধবার (২ জুলাই)। এক মাসের জন্য নতুন মূল্যহার নির্ধারণ করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার (১ জুলাই) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকাল ৩টায় ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম সমন্বয় সংক্রান্ত নতুন ঘোষণা দেওয়া হবে। সৌদি আরামকোর ঘোষিত জুলাই মাসের সৌদি সিপি (Contract Price) অনুযায়ী এই দাম নির্ধারণ করা হবে।

এর আগে গত ২ জুন সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়। তখন ১২ কেজির সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১,৪০৩ টাকা।

আজকের ঘোষণায় এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দাম ও নির্ধারণ করা হবে। গত ২ জুন সর্বশেষ ঘোষণায় অটোগ্যাসের দাম প্রতি লিটার ১ টাকা ২৭ পয়সা কমিয়ে মূসকসহ ৬৪ টাকা ৩০ পয়সা করা হয়েছিল।

২০২৪ সালে গ্যাসের দাম ওঠানামা:

* বাড়ানো হয়েছে: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর

* কমানো হয়েছে: এপ্রিল, মে, জুন ও নভেম্বর

* স্থির ছিল: ডিসেম্বর

বিগত অভিজ্ঞতার আলোকে এবার দাম বাড়বে না কমবে, সে বিষয়ে ভোক্তাদের আগ্রহ তুঙ্গে। বিশেষ করে চলমান মূল্যস্ফীতির মধ্যে অনেকেই আশা করছেন, অন্তত এবার কিছুটা স্বস্তি মিলবে গ্যাসের বাজারে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...