| ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশকে বার্তা পাঠাল ইরান

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২৬ ২২:৩৪:৩৮
বাংলাদেশকে বার্তা পাঠাল ইরান

নিজস্ব প্রতিবেদন: ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দৃপ্ত অবস্থান নেওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকাস্থ ইরান দূতাবাস।

২৬ জুন (বৃহস্পতিবার) এক বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস জানায়, ইসরায়েল ও তার মিত্রদের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন স্তরের জনগণ, প্রতিষ্ঠান ও সরকার যে সংহতি প্রকাশ করেছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের নাগরিকদের শান্তিপূর্ণ সমাবেশ, সহানুভূতিপূর্ণ বক্তৃতা ও বিবৃতি এবং শিক্ষাবিদ ও রাজনৈতিক-সামাজিক কর্মীদের স্পষ্ট অবস্থান ইরানি জাতির কাছে এক মানবিক ও নৈতিক প্রতিশ্রুতির প্রতিচ্ছবি। এটি ন্যায়বিচার, স্বাধীনতা ও জাতীয় মর্যাদার প্রতি বাংলাদেশের দায়বদ্ধতাকেও স্পষ্টভাবে তুলে ধরে।

ইরান দূতাবাস আরও উল্লেখ করে, ইরানি জনগণের প্রতিরোধ কেবল একটি রাজনৈতিক অভিব্যক্তি নয়, বরং এটি জাতির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার এক ঐকান্তিক প্রয়াস। বিশ্বের বুকে এটি একটি সুস্পষ্ট বার্তা— যে, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ শুধু বৈধ অধিকার নয়, এটি একান্তই নৈতিক ও মানবিক কর্তব্য।

শেষাংশে ইরান দূতাবাস আরও বলে, আন্তর্জাতিক আগ্রাসন ও সহিংস নীতির বিরুদ্ধে বৈশ্বিক সংহতি অপরিহার্য। এ প্রেক্ষাপটে বন্ধুপ্রতিম ও ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের জনগণ যে মূল্যবান সমর্থন দেখিয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...