| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শত্রুদের হামলায় ইরানের নিহতের সংখ্যা প্রকাশ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২৪ ১৪:৪৩:১৬
শত্রুদের হামলায় ইরানের নিহতের সংখ্যা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতে ইতোমধ্যে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, গত ১৩ জুন ইসরায়েলের হামলা শুরুর পর এখন পর্যন্ত ইরানে অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩ হাজার ৫০০ জন।

সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তবে ইরানের মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান’ দাবি করেছে, বাস্তবে নিহতের সংখ্যা সরকারি তথ্যের চেয়েও দ্বিগুণ হতে পারে।

গত ১৩ জুন, শুক্রবার ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় আঘাত হানার মাধ্যমে নতুন করে এই সংঘাতের সূচনা করে। এরপর থেকেই টানা ১১ দিন ধরে চলমান রয়েছে হামলা ও পাল্টা হামলা। এতে মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মধ্যে এই সংঘর্ষ শুধু উভয় দেশের জন্য নয়, গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে হুমকির মুখে ঠেলে দিয়েছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...