| ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

হার্ট অ্যাটাকের ৮টি প্রাথমিক লক্ষণ! আগেভাগেই সতর্ক হোন

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২২ ২০:৪৫:০০
হার্ট অ্যাটাকের ৮টি প্রাথমিক লক্ষণ! আগেভাগেই সতর্ক হোন

নিজস্ব প্রতিবেদন: হার্ট অ্যাটাক একটি হঠাৎ ঘটে যাওয়া কিন্তু মারাত্মক স্বাস্থ্যঝুঁকি। সাধারণত হৃদপিণ্ডে রক্ত সরবরাহকারী ধমনী বন্ধ হয়ে গেলে হার্টের পেশি পর্যাপ্ত অক্সিজেন পায় না, ফলে হার্ট অ্যাটাক ঘটে। অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাবার এবং শারীরিক পরিশ্রমের অভাব এই ঝুঁকি বাড়িয়ে দেয়। নিচে হার্ট অ্যাটাকের আটটি সাধারণ ও গুরুত্বপূর্ণ লক্ষণ তুলে ধরা হলো, যা জানলে আপনি আগেভাগে সতর্ক হতে পারবেন:

১. হঠাৎ শ্বাসকষ্ট ও দম ফুরিয়ে যাওয়া

অস্বাভাবিকভাবে শ্বাস নিতে কষ্ট হলে, বা অল্প কাজেই যদি দম ফুরিয়ে যায়—তাহলে তা হার্টের সমস্যার ইঙ্গিত হতে পারে। এটি ফুসফুসে পানি জমা বা হৃদরোগজনিত জটিলতার কারণে হতে পারে।

২. অতিরিক্ত ঘাম হওয়া

অকারণে বা বিশ্রামের সময় হঠাৎ ঘাম ঝরতে থাকলে সাবধান হোন। ডায়াবেটিস রোগীদের জন্য এটি আরও গুরুত্বপূর্ণ লক্ষণ, বিশেষ করে যখন এর সঙ্গে বুক ধড়ফড় বা দুর্বলতাও দেখা দেয়।

৩. বুকের মাঝখানে ব্যথা

বুকে চাপ বা ব্যথা অনুভব হলে এবং তা চোয়াল, কাঁধ বা হাতে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এ ধরণের ব্যথা হার্ট অ্যাটাকের মূল লক্ষণগুলোর একটি।

৪. দীর্ঘস্থায়ী কাশি ও কফ

দীর্ঘসময় কাশি থাকলে এবং কফে রক্ত বা ঘোলাটে ভাব দেখা দিলে তা হৃদপিণ্ডের কার্যকারিতার সমস্যার ইঙ্গিত হতে পারে। এটি ভবিষ্যতে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ায়।

৫. অজ্ঞান হয়ে যাওয়া

বারবার হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া বা চোখে অন্ধকার দেখা হার্টে রক্ত সরবরাহ কমে যাওয়ার লক্ষণ হতে পারে। এই সমস্যা অবহেলা করা বিপজ্জনক।

৬. দ্রুত ক্লান্ত হয়ে পড়া

সামান্য কাজেও যদি ক্লান্তি অনুভব করেন বা বুক ধড়ফড় করতে থাকে, তাহলে এটি বিশেষ করে নারীদের ক্ষেত্রে হৃদরোগের একটি গুরত্বপূর্ণ প্রাথমিক লক্ষণ।

৭. নিয়মিত মাথাব্যথা

প্রতিদিন তীব্র মাথাব্যথা হলে সেটি শুধুমাত্র মাথার সমস্যা নয়, বরং এটি হার্ট অ্যাটাকের পূর্বাভাসও হতে পারে।

৮. অনিয়মিত পালস রেট

বিশ্রামের সময়েও যদি হঠাৎ পালস রেট বেড়ে যায় বা কমে আসে, এবং এর পেছনে কোনো স্পষ্ট কারণ না থাকে, তাহলে বিষয়টি অবশ্যই গুরুত্বসহকারে দেখা উচিত। উপরের লক্ষণগুলোর যেকোনোটি যদি নিয়মিত দেখা দেয়, তাহলে দেরি না করে একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। সময়মতো ব্যবস্থা নিলে হার্ট অ্যাটাকের মতো ভয়ংকর বিপদ এড়ানো সম্ভব।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ...

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার ...