| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২১ ০৯:৫২:১২
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ইসরায়েলের চলমান হামলার উত্তেজনার মধ্যেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান। শুক্রবার (২০ জুন) স্থানীয় সময় রাত ১টা ৩৩ মিনিটে দেশটির বিভিন্ন অঞ্চলে এই কম্পন অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৫.১ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি ছিল কোম শহরে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে কম্পনের কেন্দ্রস্থল ছিল সেমনান শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২।

রাজধানী তেহরানেও এই কম্পন অনুভূত হয়, ফলে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ প্রাথমিকভাবে ভেবেছিলেন, এটি ইসরায়েলের হামলারই প্রভাব। পরে নিশ্চিত হওয়া যায়, এটি প্রকৃতপক্ষে একটি ভূমিকম্প, যার কেন্দ্র কোম শহরে।

এই ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, ইরান একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল। অতীতে দেশটিতে বহু প্রাণঘাতী ভূমিকম্পের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...