| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

স্বামীকে ‘ভাই’ সম্বোধন করলে কি তালাক হয়ে যাবে!

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২০ ২০:৩৮:১৪
স্বামীকে ‘ভাই’ সম্বোধন করলে কি তালাক হয়ে যাবে!

নিজস্ব প্রতিবেদক: আবেগ, ভালোবাসা কিংবা পারিবারিক ঘনিষ্ঠতার কারণে অনেক সময় স্ত্রীরা স্বামীকে ‘ভাই’ বা ‘ভাইয়া’ বলে ডাকেন। কিন্তু ইসলামের দৃষ্টিতে এই ধরনের সম্বোধনকে নিরুৎসাহিত করা হয়েছে। হাদিস শরিফে এর সুস্পষ্ট নিষেধাজ্ঞাও পাওয়া যায়।

হাদিসে বর্ণিত আছে, একবার এক ব্যক্তি তার স্ত্রীকে ‘বোন’ বলে সম্বোধন করলে রাসুলুল্লাহ (সা.) তার এ বক্তব্যকে অপছন্দ করেন এবং এমন সম্বোধন করতে নিষেধ করেন। (সুনানে আবু দাউদ: ২২০৪)

ফিকাহ শাস্ত্রের বইগুলোতেও এ ধরনের সম্বোধনকে মাকরুহ হিসেবে অভিহিত করা হয়েছে। অর্থাৎ, এটি পরিহারযোগ্য এবং ইসলামী আদবের পরিপন্থী। তবে কেউ যদি এমন বলে ফেলেন, তাহলে তাতে বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হয় না বা বিয়ে ভেঙে যায় না। (ফাতহুল কাদির ৪/৯১; ফাতাওয়া হিন্দিয়া ১/৫০৭; রদ্দুল মুহতার ৩/৪৭০)

এ বিষয়ে ইসলামি চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ বলেন, হাদিসে স্বামীকে ভাই বা স্ত্রীকে বোন সম্বোধন করতে নিষেধ করা হয়েছে। যদিও এতে সম্পর্ক ছিন্ন হয় না, তবে আদব অনুযায়ী এমন শব্দ ব্যবহার না করাই ভালো।

ইসলামের দৃষ্টিতে স্বামী ও স্ত্রীর একে অপরকে এমনভাবে সম্বোধন করা উচিত, যাতে সম্মান, ভালোবাসা ও পারস্পরিক মর্যাদা বজায় থাকে। কেউ চাইলে পরস্পরকে সন্তানের নামের সঙ্গে যুক্ত করে যেমন ‘আবু রায়হান’ বা ‘উম্মে আয়েশা’ ইত্যাদি বলে ডাকতে পারেন। নাম ধরে ডাকলেও তা যদি সমাজে অসম্মানজনক মনে না হয়, তাহলে তাও বৈধ।

তবে কোনো সংস্কৃতিতে স্বামীর নাম ধরে ডাকাকে অসম্মানজনক মনে করা হলে, স্ত্রীকে সে বিষয়ে সতর্ক থাকা উচিত। এমন কোনো সম্মানসূচক উপাধি বা ডাকনাম ব্যবহার করা উচিত, যা উভয়ের সম্মান অক্ষুণ্ন রাখে।

একটি প্রাচীন বর্ণনায়ও পাওয়া যায়, হযরত ইবরাহিম (আ.) যখন তার স্ত্রী হাজেরা ও পুত্র ইসমাইলকে জনমানবহীন স্থানে রেখে যাচ্ছিলেন, তখন হাজেরা (আ.) তাকে নাম ধরে ডেকেছিলেন। (সহিহ বুখারি: ৩৩৬৫)

সব মিলিয়ে, ইসলাম এমন কোনো শব্দ ব্যবহারের অনুমোদন দেয় না, যা সম্পর্কের প্রকৃতি ও মর্যাদাকে ব্যাহত করে। তাই আবেগবশত হলেও স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন থেকে বিরত থাকা শ্রেয়।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...