| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ইরানের দিকে ধেয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পরমাণু রণতরী

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ১৯ ১৭:১৫:২৩
ইরানের দিকে ধেয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পরমাণু রণতরী

ইরান-ইসরায়েল সংঘাতের উত্তেজনা বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা দ্রুত বাড়ছে। এর অংশ হিসেবে বিশ্বের অন্যতম বৃহৎ এবং পরমাণু শক্তিচালিত রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডকে শিগগিরই ইরানের দিকে পাঠানো হচ্ছে। এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস ও সিএনএন।

সিএনএনের জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যাকারি কোহেন বুধবার (১৮ জুন) জানান, মার্কিন গোয়েন্দা ও প্রতিরক্ষা সূত্রের বরাতে জানা গেছে, ১,১০০ ফুট দীর্ঘ এ রণতরীটি আগামী সপ্তাহের মধ্যেই ইউরোপে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এটি ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মোতায়েন তৃতীয় বিমানবাহী রণতরী হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রায় ১৩ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই যুদ্ধজাহাজটি মূলত গত বছর ভূমধ্যসাগরে মোতায়েনের পরিকল্পনা করা হয়েছিল। তবে সাম্প্রতিক ইরান-ইসরায়েল উত্তেজনার কারণে এর গন্তব্য এখন মধ্যপ্রাচ্যের দিকে পরিবর্তন করা হয়েছে।

এই পদক্ষেপকে অনেকে সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবেই দেখছেন। কারণ, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যেকোনো সময় সামরিক অভিযান শুরু করতে পারে বলে আন্তর্জাতিক মহলে আশঙ্কা তৈরি হয়েছে।

ইউএসএস জেরাল্ড ফোর্ড ইতোমধ্যে পারস্য উপসাগরে মোতায়েন ইউএসএস কার্ল ভিনসনের সঙ্গে যুক্ত হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরেক রণতরী ইউএসএস নিমিৎজকেও দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ওই অঞ্চলে পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে।

এছাড়া বুধবার প্রকাশিত আরেক খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সামরিক চাপ বাড়াতে বাহরাইনের মার্কিন নৌঘাঁটি থেকে আরও কয়েকটি যুদ্ধজাহাজ রওনা দিয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...