| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ১৮ ১৭:৩৪:১৩
জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া

মুমিন জীবনের সবচেয়ে বড় সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করা। আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জাহান্নাম থেকে রক্ষা করার জন্য কিছু বিশেষ দোয়ার মাধ্যমে পথ খুলে দিয়েছেন। এসব দোয়া মুমিনের হৃদয়কে আশায় পূর্ণ করে এবং আখিরাতে মুক্তির অনুপ্রেরণা জোগায়।

জান্নাত ও জাহান্নাম সম্পর্কে রাসুল (সা.) এর বাণী

হজরত আনাস ইবনে মালিক (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন— রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন:

“যদি কোনো ব্যক্তি তিনবার আল্লাহর কাছে জান্নাতের প্রার্থনা করে, জান্নাত বলে, ‘হে আল্লাহ! এ ব্যক্তিকে আমার মাঝে প্রবেশ করিয়ে দাও।’ আর যদি কেউ তিনবার জাহান্নাম থেকে আশ্রয় চায়, জাহান্নাম বলে, ‘হে আল্লাহ! এ ব্যক্তিকে আমার আগুন থেকে রক্ষা কর।’” (জামে তিরমিজি, হাদিস: ২৫৭২)

ফজর ও মাগরিবের পর বিশেষ দোয়া

রাসুল (সা.) আরও বলেছেন, ফজর ও মাগরিবের নামাজের পর, কেউ যদি কথা বলার আগেই সাতবার এ দোয়াটি পাঠ করে:

উচ্চারণ: আল্লাহুম্মা আঝিরনি মিনান্ নার। অর্থ: “হে আল্লাহ! আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর।”

তাহলে—

সে ব্যক্তি যদি ফজরের পর এ দোয়া পড়ে এবং ওই দিন মারা যায়, তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাবে।

আর যদি মাগরিবের পর পড়ে এবং সে রাতেই মৃত্যু ঘটে, তবে তার জন্যও মুক্তি লিখে দেওয়া হবে। (সূত্র: আবু দাউদ, মিশকাত, ইবনে হিব্বান)

আরও একটি প্রিয় দোয়া

জাহান্নাম থেকে মুক্তির জন্য আরও একটি গুরুত্বপূর্ণ দোয়া হলো:

উচ্চারণ: রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ, ওয়াফিল আখিরাতি হাসানাহ, ওয়াকিনা আজাবান্নার। অর্থ: “হে আমাদের প্রভু! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, পরকালেও কল্যাণ দান করুন এবং দোযখের আগুন থেকে আমাদের রক্ষা করুন।” (সূরা বাকারা, আয়াত: ২০১)

জান্নাত চাওয়া ও জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনার সহজতম দোয়া

রাসুলুল্লাহ (সা.) আমাদের শিখিয়েছেন এক অত্যন্ত সহজ ও শক্তিশালী দোয়া, যা জান্নাত লাভ ও জাহান্নাম থেকে রক্ষার মাধ্যম হতে পারে:

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ, ওয়া আউজুবিকা মিনান্নার। অর্থ: “হে আল্লাহ! আমি আপনার নিকট জান্নাত প্রার্থনা করছি এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই।”

জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার আশায় এসব দোয়া অন্তর থেকে পাঠ করা একজন মুমিনের কর্তব্য। আল্লাহর কাছে বারবার প্রার্থনা করা উচিত, যেন তিনি আমাদের জান্নাত দান করেন এবং জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...