| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সুদ-ঘুষ ও জুলুমের বিরুদ্ধে বয়ান, চাকরি হারালেন ইমাম

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ১৭ ১৮:১৫:০৭
সুদ-ঘুষ ও জুলুমের বিরুদ্ধে বয়ান, চাকরি হারালেন ইমাম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের চিকনী সরকার পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মো. হামিদুল ইসলাম অভিযোগ করেছেন, সুদ-ঘুষ ও জুলুম-নির্যাতনের বিরুদ্ধে বয়ান দেওয়ায় তাঁকে ইমামতির পদ থেকে সরে যেতে হয়েছে।

চার বছর আগে মসজিদটিতে ইমাম হিসেবে নিয়োগ পান ফরিদপুর ইউনিয়নের চাঁদ করিম গ্রামের মজমল মিয়ার ছেলে হামিদুল ইসলাম। গত বছরের জুলাই মাসে চলমান ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে জুলুম-নির্যাতনের বিরুদ্ধে মসজিদের বয়ানে বক্তব্য দিলে, মসজিদের কিছু দায়িত্বশীল ব্যক্তি তাঁকে প্রকাশ্যে "রাজাকারের বাচ্চা" বলে গালিগালাজ করেন। সম্প্রতি আবারও তিনি জুমার খুতবায় সুদ ও ঘুষের বিরুদ্ধে কথা বলেন, যা কিছু মুসল্লির অসন্তোষের কারণ হয়। এর পর থেকেই নানা অপচেষ্টার মাধ্যমে তাঁকে মসজিদ থেকে সরানোর উদ্যোগ নেওয়া হয়।

হামিদুল ইসলাম বলেন,

“আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিইনি। ইসলাম ধর্ম অনুযায়ী অন্যায়, দুর্নীতি ও জুলুমের বিরুদ্ধে বলেছি মাত্র। কিন্তু সেটা নিয়েই আমাকে গালি দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে। শেষমেশ মসজিদের দায়িত্বশীলদের আচরণে বাধ্য হয়ে পদত্যাগ করেছি।”

মসজিদ পরিচালনা কমিটির সদস্য ছামছুল সরকার বিদ্যুৎ বলেন,

“হ্যাঁ, আমাদের ইমামকে কেউ কেউ ‘রাজাকারের বাচ্চা’ বলে গালি দিয়েছে — এটা সত্য। তবে ইমামের বয়ান নিয়ে যাতে আর কোনো বড় ধরনের ঝামেলা না হয়, সেটাই আমাদের চেষ্টা।”

এদিকে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ জানান,

“আমি বিষয়টি সরাসরি জানতাম না, লোকমুখে শুনেছি। ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ নিয়ে কোনো ভাষায় নিন্দা জানাবো, বুঝতে পারছি না।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...