| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা বেতন বাড়লো

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ১৬ ২২:২৪:৩২
সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা বেতন বাড়লো

সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথম গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা চালু করতে যাচ্ছে সরকার। নতুন এ ভাতায় পিছনের গ্রেডে থাকা কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন, আর সামনের গ্রেডের কর্মকর্তারা তুলনামূলক কম হারে ভাতা পাবেন।

অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী মহার্ঘ ভাতার হার হবে:

১ম থেকে ৩য় গ্রেডে: মূল বেতনের ১০%

৪র্থ থেকে ১০ম গ্রেডে: মূল বেতনের ২০%

১১তম থেকে ২০তম গ্রেডে: মূল বেতনের ২৫%

???? সর্বনিম্ন মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে ৪,০০০ টাকা, এবং ???? সর্বোচ্চ ৭,৮০০ টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি হবে। কোনো সরকারি চাকরিজীবী ৪,০০০ টাকার নিচে মহার্ঘ ভাতা পাবেন না।

এই ভাতা চালু হলে ৫% হারে আগের বিশেষ প্রণোদনা বাতিল হয়ে যাবে। পেনশনভোগীরাও এ সুবিধার আওতায় আসবেন, এবং ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যুক্ত হবে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এ ভাতা চালু করতে উন্নয়ন বাজেট কিছুটা কমাতে হবে। ফেব্রুয়ারি মাসের বেতন থেকেই নতুন মহার্ঘ ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানিয়েছেন, চলতি অর্থবছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে চূড়ান্ত হার এখনো নির্ধারণ হয়নি।

উল্লেখযোগ্য যে, ২০১৫ সালের জাতীয় পে-স্কেল চালুর পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি, কিন্তু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায়, অনেকদিন ধরেই তারা মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন।

মহার্ঘ ভাতা নির্ধারণে গঠিত কমিটি ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের আওতায় এ ভাতার যৌক্তিকতা এবং পরিমাণ যাচাই-বাছাই করে সুপারিশ জমা দিয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...