| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শান্ত বাদ, চমক নিয়ে নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ১৩ ১৪:৫১:৪৪
শান্ত বাদ, চমক নিয়ে নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় নয় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এবার পূর্ণাঙ্গ নেতৃত্বের স্বাদ পেলেন মেহেদী হাসান মিরাজ। বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে বরাবরই যিনি নেতৃত্ব দিয়ে নজর কাড়তেন, এবার সেই অভিজ্ঞতা কাজে লাগাতে যাচ্ছেন ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার ১২ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এক বছরের জন্য জাতীয় ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়া হয়েছে মিরাজকে। জুলাই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়েই শুরু হবে তার অধিনায়কত্বের যাত্রা।

অধিনায়কত্ব পেয়ে মিরাজ জানান, দেশের প্রতিনিধিত্ব করা গর্বের বিষয়, আর নেতৃত্ব পাওয়া আরও বড় দায়িত্ব। তার প্রতি যে আস্থা রাখা হয়েছে, সেটার প্রতিদান দিতে আত্মবিশ্বাসী বলেও মন্তব্য করেন তিনি।

এর আগেও শান্তর অনুপস্থিতিতে জাতীয় দলের অধিনায়কত্ব সাময়িকভাবে পালন করেছেন মিরাজ। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলকে। তবে এবারই প্রথম দীর্ঘমেয়াদি ও স্থায়ীভাবে দল পরিচালনার দায়িত্ব পেলেন তিনি।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, ব্যাট ও বল হাতে ধারাবাহিকতা, মানসিক দৃঢ়তা এবং দলের প্রতি ইতিবাচক প্রভাব রাখার সক্ষমতার কারণে মিরাজকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়ানডে দলের রূপান্তরের এই সময়ে তাকে উপযুক্ত বলেই মনে করছে বোর্ড।

মাত্র ২৭ বছর বয়সেই জাতীয় দলের অধিনায়কত্ব পেয়ে গেলেন এই নির্ভরযোগ্য অলরাউন্ডার। তার ওপর ভরসা করে বাংলাদেশ ক্রিকেট এখন নতুন আশা ও সম্ভাবনার দিকে তাকিয়ে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...