বিসিবিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে মোহাম্মদ রফিক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পিনার মোহাম্মদ রফিক এবার ফিরছেন জাতীয় দলে নতুন ভূমিকায়। তাকে সহকারী স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে।
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও এবার বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আগমনে বদল এসেছে নীতিতে। সাবেক ক্রিকেটারদের অভিজ্ঞতা কাজে লাগানোর নীতির অংশ হিসেবেই রফিককে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনতে যাচ্ছে বোর্ড।
বোর্ড সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খুব শিগগিরই রফিকের নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
ক্রিকেট অঙ্গনের মতে, এ সিদ্ধান্ত কেবল মোহাম্মদ রফিকের স্বপ্ন পূরণ নয়, বরং দেশের স্পিন বোলিংয়ের উন্নয়নের জন্যও বড় একটি পদক্ষেপ।
আশা/
