| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০৫ ২৩:৩২:০১
বাংলাদেশে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। সর্বোচ্চ মানের ২২ ক্যারেট সোনার ভরিপ্রতি দাম ২,৪১৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৭২,৩৩৬ টাকা।

ঈদের আগের দিন, বৃহস্পতিবার (৫ জুন) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য শুক্রবার (৬ জুন) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দামে অন্যান্য ক্যারেট অনুযায়ী সোনার মূল্য দাঁড়িয়েছে:

২১ ক্যারেট: ভরিপ্রতি ২,২৯৭ টাকা বাড়িয়ে নতুন দাম ১,৬৪,৪৯৭ টাকা

১৮ ক্যারেট: ভরিপ্রতি ১,৯৭১ টাকা বাড়িয়ে নতুন দাম ১,৪০,৯৯৪ টাকা

সনাতন পদ্ধতি: ভরিপ্রতি ১,৬৯১ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১,১৬,৬৪০ টাকা

এর আগে গত ২২ মে সর্বশেষ সোনার দাম বাড়ানো হয়েছিল। আজ ৫ জুন পর্যন্ত সেই দামেই সোনা বিক্রি হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...