| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ঈদের দিনেও বজ্রসহ বৃষ্টির শঙ্কা, হতে পারে যেসব অঞ্চলে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০৫ ২২:৫৪:১২
ঈদের দিনেও বজ্রসহ বৃষ্টির শঙ্কা, হতে পারে যেসব অঞ্চলে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ জুন সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এর আগে থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। এই পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিনও দেশের কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

৫ জুন প্রকাশিত আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের দিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের দুই-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

ঈদের দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে সকাল বা ভোরে আবহাওয়া কিছুটা আরামদায়ক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হতে পারে।

ঈদের দ্বিতীয় দিন ৮ জুনেও চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। অন্যত্র আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

ঈদের তৃতীয় দিন ৯ জুন চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে মাঝারি মাত্রায়। এ কারণে কিছু এলাকায় বজ্রবৃষ্টির আশঙ্কা থাকলেও সারাদেশে বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই।

ঈদের জামাত ও কোরবানির আয়োজন ঘিরে আবহাওয়ার এমন পূর্বাভাসে অনেকেই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের বাসিন্দাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ করা হয়েছে।

সূত্র: আবহাওয়া অধিদপ্তর, ৫ জুনের বুলেটিন

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...