| ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আসছে পেনশন ও স্বাস্থ্যবীমা সুবিধা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০৫ ১৬:৩২:৫৭
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আসছে পেনশন ও স্বাস্থ্যবীমা সুবিধা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এসেছে বড় সুখবর। এবার তারা অন্তর্ভুক্ত হচ্ছেন সর্বজনীন পেনশন স্কিমের আওতায়। একইসঙ্গে তাদের জন্য চালু হচ্ছে স্বাস্থ্য বীমা ব্যবস্থাও।

গত ৪ জুন, বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

সিনিয়র সচিব জানান, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা ১০ শতাংশ হারে অবদান রাখছেন, তবে এটি পর্যাপ্ত নয়। তাই তাদেরকে জাতীয় পেনশন স্কিমের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে যেসব শিক্ষকের চাকরিজীবনে অন্তত ১০ বছর বাকি আছে, তারাও এই সুবিধার অন্তর্ভুক্ত হতে পারবেন।

তিনি বলেন, "পেনশন স্কিমে অংশগ্রহণকারী শিক্ষকরা অবসরের সময় ৩০ শতাংশ অর্থ নগদে পাবেন, যাতে অবসর পরবর্তী জরুরি ব্যয় যেমন হজ পালন বা বাড়ির সংস্কারের কাজে লাগানো যায়। পাশাপাশি, তাদের মাসিক পেনশন যেন ৪০ হাজার টাকার নিচে না হয়, সেটিও নিশ্চিত করা হবে। যদি তার পেনশন জীবন কমপক্ষে ১৫ বছর হয়, তাহলে তিনি তার কর্মজীবনে যে পরিমাণ টাকা পেতেন, পেনশনের মাধ্যমে সে টাকার চেয়ে কম যেন না পান—এই শর্তও নির্ধারণ করা হচ্ছে।”

তিনি আরও জানান, পেনশনের পাশাপাশি স্বাস্থ্য বীমা সুবিধাও চালু করা হচ্ছে। কারণ, অবসরের পর অনেক শিক্ষক নানা শারীরিক সমস্যায় ভোগেন। এ অবস্থায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ।

সরকারের এই পদক্ষেপ এমপিওভুক্ত শিক্ষক সমাজের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এক বড় অগ্রগতি। এতে তাদের আর্থিক নিরাপত্তা যেমন বাড়বে, তেমনি অবসরের পর স্বাস্থ্যসেবাও আরও সহজলভ্য হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া; নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল, লাইভ দেখুন এখানে

ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া; নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল, লাইভ দেখুন এখানে

স্পোর্টস ডেস্ক: আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর শিরোপা নির্ধারণী মহারণে আজ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ...

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অবস্থানের পরিবর্তন না হলেও ...

ফুটবল

আজকের খেলা: আর্জেন্টিনা-মিশরসহ টিভিতে যা দেখবেন

আজকের খেলা: আর্জেন্টিনা-মিশরসহ টিভিতে যা দেখবেন

স্পোর্টস ডেস্ক: আজকের দিনটি ক্রীড়াপ্রেমীদের জন্য জমজমাট। ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো পর্বে কোয়ার্টার ফাইনালের ...

আর্জেন্টিনা বনাম মিশর; সরাসরি যেভাবে দেখবেন

আর্জেন্টিনা বনাম মিশর; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ ১৬-এর হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ...