| ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

অবিশ্বাস্য ভাবে শেষ হল, বাংলাদেশ ভুটান হাইভোল্টেজ ম্যাচ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০৫ ০৮:১৬:৫২
অবিশ্বাস্য ভাবে শেষ হল, বাংলাদেশ ভুটান হাইভোল্টেজ ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরল আন্তর্জাতিক ফুটবল, আর সে মঞ্চেই জয়ের হাসি হাসল বাংলাদেশ। প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর এক শুরু করল জামাল ভূঁইয়ারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিকরা। খেলায় মাত্র ৬ মিনিট গড়াতেই গোল করেন নতুন মুখ হামজা। জাতীয় দলের জার্সিতে নিজের অভিষেকেই গোল করে স্টেডিয়াম মাতান তিনি। রাকিব হোসেনের পাস থেকে পাওয়া সুযোগটি দারুণ দক্ষতায় কাজে লাগান হামজা।

ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম আজকের ম্যাচে অভিষিক্ত হলেও কাঙ্ক্ষিত ছাপ রাখতে পারেননি। ম্যাচের ৩০ ও ৩১ মিনিটে দুটি সহজ সুযোগ পেয়েও ব্যর্থ হন গোল করতে। একবার রাকিবের থ্রু বল থেকে তার শট ঠেকিয়ে দেন ভুটানের গোলকিপার, পরেরবার শাহ কাজেমের ব্যাকহিল পাসে বক্সে ঢুকেও গোল করতে পারেননি।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। মিডফিল্ডার সোহেল রানার নেওয়া দুর্দান্ত লং রেঞ্জ শট ঠেকাতে ব্যর্থ হন ভুটানের গোলরক্ষক। ২-০ তে এগিয়ে গিয়ে ম্যাচের বাকিটা সময় নিরাপদভাবেই কাটিয়ে দেয় স্বাগতিক দল।

গত বছরের সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এবার সেই হারজয়ের ইতিহাস ঘুরিয়ে দিল লাল-সবুজের প্রতিনিধিরা। মূলত ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখেই এই প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ।

উল্লেখ্য, মার্চে ভারতের বিপক্ষে ম্যাচের আগে সৌদি আরবের ক্যাম্পে ডাক পেয়েছিলেন ফাহামেদুল ইসলাম। তবে সেবার মূল স্কোয়াডে জায়গা না হওয়ায় তাঁকে ইতালিতে ফিরে যেতে হয়েছিল। এবার যদিও দলে সুযোগ পেয়েছেন, তবুও আজকের পারফরম্যান্সে নজর কাড়তে পারেননি।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি

আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি

ক্রীড়া প্রতিবেদক: আগামী ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হচ্ছে প্রথম ফিফা আসিয়ান কাপ। ৪ অক্টোবর ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...