| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০৩ ১৪:৪৮:৫৫
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনার

নিজস্ব প্রতিবেদক: ইউরোপিয়ান ক্লাব মৌসুম শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মধ্য দিয়ে। এখন জাতীয় দলের জার্সিতে মাঠে নামার পালা। জুন মাসের ফিফা উইন্ডোতে শুরু হচ্ছে বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বের লড়াই। এই পর্বে মাঠে নামছে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনা।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মাঠে নামছে শুক্রবার, ৭ জুন, বাংলাদেশ সময় ভোর ৫টায়। প্রতিপক্ষ ইকুয়েডর।এই ম্যাচটি হবে কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

এরপর ১১ জুন, মঙ্গলবার, সকাল ৬টা ৪৫ মিনিটে প্যারাগুয়ের বিপক্ষে ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ খেলবে সেলেসাওরা। এটি হবে আনচেলত্তির অধীনে তাদের প্রথম হোম ম্যাচ। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের বাছাই মিশন শুরু করবে চিলির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ জুন, শনিবার, বাংলাদেশ সময় সকাল ৭টায়।

পরবর্তী ম্যাচে ১১ জুন, মঙ্গলবার, বাংলাদেশ সময় ভোর ৬টায়, কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। কনমেবল অঞ্চলের বাছাইপর্বে বর্তমানে শীর্ষে আছে আর্জেন্টিনা। আর চারে রয়েছে ব্রাজিল। এই অঞ্চল থেকে শীর্ষ ছয়টি দল সরাসরি জায়গা করে নেবে ২০২৬ সালের ৪৮ দলের বিশ্বকাপে।

সম্প্রতি ক্লাব ফুটবলের সফল কোচ কার্লো আনচেলত্তিকে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় দলের ডাগআউটে এবার দেখা যাবে তাকে। বিশ্বকাপ বাছাই দিয়েই শুরু হচ্ছে তার আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ারের নতুন অধ্যায়।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...