| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রধান উপদেষ্টার আবেগঘন বক্তব্য

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০২ ২১:৪৪:২০
প্রধান উপদেষ্টার আবেগঘন বক্তব্য

নিজস্ব প্রতিবেদক: দেশের ভবিষ্যৎ নির্ধারণে চলমান সংস্কার ও জাতীয় ঐক্যমতের প্রক্রিয়াকে কেন্দ্র করে এক আবেগঘন বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, "প্রতিদিন অনেক মিটিং করি, বহু আলোচনায় অংশ নিই, কিন্তু সবচেয়ে বেশি আনন্দ পাই তখনই, যখন আপনাদের মতো সবার সঙ্গে একসঙ্গে বসে কথা বলার সুযোগ পাই। কারণ এখানেই বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা হচ্ছে।"

সোমবার অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা জানান, সরকারের সংস্কার প্রক্রিয়া শুরুতে কীভাবে এগোতে হবে, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও পরে সিদ্ধান্ত হয়—একাধিক কমিশন গঠন করে বিষয়গুলো বিশ্লেষণ করা হবে। শুরুতে ছয়টি এবং পরে আরও ছয়টি, মোট ১২টি কমিশন গঠিত হয়। তাদের কাজের ভিত্তিতেই জাতীয় ঐক্যমতের কাঠামো তৈরি হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, "কমিশনগুলোকে ৯০ দিনের সময়সীমা দেওয়া হয়েছিল। তারা বেশিরভাগই সময়মতো কাজ শেষ করেছে। কিছু কমিশন অতিরিক্ত সময় নিয়েছে, তবে সেটা সমস্যা নয়। এখন তাদের প্রতিবেদনের ভিত্তিতে ঐক্যমতের খসড়া তৈরি করা হয়েছে।"

প্রসঙ্গত, এই ঐক্যমত প্রক্রিয়ার নেতৃত্বে রয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. আলী রিয়াজ। উপদেষ্টা জানান, প্রতি বৈঠকে ড. রিয়াজ অত্যন্ত আশাবাদী ও উৎসাহিত হয়ে থাকেন, যা কাজকে আরও প্রাণবন্ত করে তোলে।

বক্তব্যে তিনি আরও বলেন, "শুরুতে ভেবেছিলাম সবাই হয়তো আগ্রহ দেখাবেন না। কিন্তু আমি অভিভূত হয়েছি যে, কত গভীরভাবে সবাই যুক্ত হয়েছেন। শুধু কমিশনের সঙ্গে নয়, নিজেদের মধ্যেও আলোচনার মাধ্যমে মতামত গঠন করেছেন।"

প্রথম পর্ব শেষ করে এখন জুলাই মাসে 'ঐক্যমত সনদ' প্রকাশের লক্ষ্যে এগোচ্ছে এই উদ্যোগ। উপদেষ্টা বলেন, দ্বিতীয় পর্বে আরও কিছু বিষয় একমতের তালিকায় যোগ করা সম্ভব হলে তা হবে জাতির জন্য গর্বের।

তিনি বলেন, "আমরা রাজনীতিকে বিভক্তির পথে ঠেলে দিতে চাই না। আমাদের লক্ষ্য—ঐক্যের মাধ্যমে জাতিকে এগিয়ে নেওয়া। এ উদ্যোগে অংশ নিতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।"

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন এখানে

একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর কিছুক্ষণের মধ্যেই মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...