| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

কেরোসিনের দাম একলাফে বাড়লো ১০ টাকা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০২ ১৪:০৮:১৫
কেরোসিনের দাম একলাফে বাড়লো ১০ টাকা

জুন মাসের জন্য নতুন করে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। এবার পেট্রোল, অকটেন ও ডিজেলের দাম কিছুটা কমানো হলেও কেরোসিনের ক্ষেত্রে ঘটেছে ঠিক উল্টো ঘটনা—প্রতি লিটারে কেরোসিনের দাম এক লাফে ১০ টাকা বাড়ানো হয়েছে।

মে মাসে প্রতি লিটার কেরোসিনের দাম ছিল ১০৪ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ জুন থেকে তা বেড়ে দাঁড়াচ্ছে ১১৪ টাকায়।

সাধারণত ডিজেল ও কেরোসিনের দাম একসঙ্গে সমন্বয় করা হলেও এবার দেখা গেছে ব্যতিক্রম। ডিজেলের দাম কমে ১০৪ টাকা থেকে ১০২ টাকায় নেমে এলেও কেরোসিনের দাম বেড়েছে। এ নিয়ে জনমনে তৈরি হয়েছে প্রশ্ন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আগে কেরোসিনের দাম ডিজেলের সঙ্গে সমন্বয় করায় বাজারে এর বিক্রি হ্রাস পেত। তাছাড়া কেরোসিন দিয়ে ভেজাল তেল তৈরি করে বিক্রির প্রবণতাও বাড়ছিল। এই ধরনের ভেজাল প্রতিরোধ করতেই কেরোসিনের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে ৩১ মে সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় নতুন মূল্যসূচি প্রকাশ করে। ঘোষণায় জানানো হয়, ১ জুন থেকে নতুন দাম কার্যকর হবে।

ঘোষণা অনুযায়ী—

ডিজেল: প্রতি লিটার ১০২ টাকা (আগে ছিল ১০৪ টাকা)

পেট্রোল: প্রতি লিটার ১১৮ টাকা (আগে ছিল ১২১ টাকা)

অকটেন: প্রতি লিটার ১২২ টাকা (আগে ছিল ১২৫ টাকা)

কেরোসিন: প্রতি লিটার ১১৪ টাকা (আগে ছিল ১০৪ টাকা)

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...