| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

হাত দিয়ে গোল করে লাল কার্ড পেলেন নেইমার 

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০২ ১১:৪৬:৫৬
হাত দিয়ে গোল করে লাল কার্ড পেলেন নেইমার 

নিজস্ব প্রতিবেদক: চোট কাটিয়ে মাঠে ফিরলেও প্রত্যাবর্তনটা ভালো হলো না নেইমারের। ব্রাজিলিয়ান লিগে সান্তোসের হয়ে মাঠে নেমেই বিতর্কিত গোল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো তাকে। আর তার দল সান্তোস হেরে বসলো বোতাফোগোর কাছে।

শনিবার (১ জুন) অনুষ্ঠিত ম্যাচে সান্তোস মুখোমুখি হয় বোতাফোগোর। ম্যাচের ৭৬তম মিনিটে সান্তোসের হয়ে গোল করেন নেইমার। কিন্তু প্রতিপক্ষের অভিযোগ ছিল, বলটি তিনি হাতে খেলে নিয়েছেন। রেফারি ভিডিও রিপ্লে দেখে সিদ্ধান্ত দেন—নেইমার হাত দিয়ে গোল করেছেন। ফলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান সুপারস্টার।

এর আগে প্রথমার্ধেই একটি ফাউলের কারণে হলুদ কার্ড দেখেছিলেন তিনি। ফলে হাত দিয়ে গোল করার কারণে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে লাল কার্ডে পরিণত হয়।

লাল কার্ডের পর ১০ জনের সান্তোসের পক্ষে ম্যাচে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। বোতাফোগো সুযোগ কাজে লাগিয়ে ৮৬তম মিনিটে জয়সূচক গোলটি করে। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় পায় বোতাফোগো।

এই হারের পর পয়েন্ট টেবিলে আরও নিচে নেমে গেছে নেইমারের দল সান্তোস। ১১ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে তারা এখন অবস্থান করছে রেলিগেশন জোনে—১৮ নম্বরে। অন্যদিকে, ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে বোতাফোগো। শীর্ষে আছে ফ্ল্যামেঙ্গো, ১১ ম্যাচে তাদের সংগ্রহ ২৪ পয়েন্ট।

জাতীয় দলে এখনও ফেরেননি নেইমার। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, তিনি নেইমারকে পুরোপুরি ফিট না হলে দলে নিতে চান না। আর ক্লাব ফুটবলে ফিরেই এমন বিতর্কে জড়িয়ে পড়া তার জাতীয় দলে ফেরা আরও দেরি করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...