| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবির সভাপতির পদ ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন ফারুক আহমেদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০১ ২২:৩৩:২৬
বিসিবির সভাপতির পদ ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন ফারুক আহমেদ

নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে অপসারণকে অবৈধ দাবি করে হাইকোর্টে রিট করেছেন সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ। রোববার এই রিট আবেদনটি দায়ের করেন তার আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল।

রিটে ২৯ ও ৩০ মে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নেওয়া সিদ্ধান্তগুলোকে কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। একইসঙ্গে চাওয়া হয়েছে, রুল জারি হলে ওই সিদ্ধান্তগুলোর কার্যকারিতা বিচারাধীন থাকা পর্যন্ত স্থগিত রাখা হোক।

রিটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ মোট পাঁচজনকে বিবাদী করা হয়েছে। আগামীকাল সোমবার এ রিটের শুনানি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

প্রসঙ্গত, গত ২৯ মে ফারুক আহমেদের বিসিবি পরিচালক পদে মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। পরদিন ৩০ মে বিসিবির নতুন পরিচালক হিসেবে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে মনোনীত করে এনএসসি।

উল্লেখযোগ্য যে, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার বিদায়ের পর বিসিবির দুই পরিচালক—জালাল ইউনুস ও সাজ্জাদুল আলমের স্থানে ফারুক আহমেদ ও নাজমূল আবেদীনকে নিয়োগ দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর পরিচালকদের ভোটে বিসিবির সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ।

এখন সেই সিদ্ধান্ত পাল্টে দেওয়া এবং ফারুককে অপসারণের প্রক্রিয়া নিয়ে শুরু হয়েছে নতুন আইনি লড়াই।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...