| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সম্মান বাঁচাতে ৩ পরিবর্তন নিয়ে শেষ ম্যাচে বাংলাদেশের শক্তিশালী একাদশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০১ ১৪:৩৩:২৮
সম্মান বাঁচাতে ৩ পরিবর্তন নিয়ে শেষ ম্যাচে বাংলাদেশের শক্তিশালী একাদশ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারার পর নতুন প্রত্যয়ের বার্তা নিয়ে পাকিস্তানে পা রেখেছিল বাংলাদেশ দল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানেও ছন্দে ফেরেনি টাইগাররা। লাহোরে টানা দুই ম্যাচে হার—পাকিস্তান ইতোমধ্যেই সিরিজ পকেটে পুরেছে। ফলে রোববারের (১ জুন) তৃতীয় ও শেষ ম্যাচটি পরিণত হয়েছে বাংলাদেশের জন্য ‘সম্মানরক্ষার লড়াই’তে।

এই ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রাত ৯টায়। শান্ত-লিটনদের জন্য এটি কেবল একটি ম্যাচ নয়—বরং দেশের হয়ে শেষ হাসি হাসার একটা শেষ সুযোগ।

দুটি ম্যাচেই ব্যর্থতার পর দলে কিছু পরিবর্তন আসতে পারে। বিশেষ করে ইনজুরির কারণে বাদ পড়তে পারেন পেসার শরিফুল ইসলাম। তার জায়গায় একাদশে দেখা যেতে পারে অতিরিক্ত একজন স্পিনারকে। সে ক্ষেত্রে তানভীর ইসলামের মাঠে নামার সম্ভাবনাই বেশি।

অন্যদিকে টানা অফফর্মের কারণে জায়গা হারাতে পারেন পারভেজ হোসেন ইমন। তার জায়গায় অভিজ্ঞ নাজমুল হোসেন শান্তকে ওপেনিংয়ে দেখা যেতে পারে। তবে একাদশের বাকি সদস্যরা আগের মতোই থাকতে পারেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...