| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

জ্বালানি তেলের দাম কমেছে, কার্যকর ১ জুন থেকে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০১ ০৯:০১:১৩
জ্বালানি তেলের দাম কমেছে, কার্যকর ১ জুন থেকে

দেশে জ্বালানি তেলের নতুন মূল্যহার ঘোষণা করেছে সরকার, যা আগামী ১ জুন (রবিবার) থেকে কার্যকর হবে। ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ১ থেকে ৩ টাকা পর্যন্ত কমানো হয়েছে। তবে কেরোসিনের দামে উল্টো ১০ টাকা বাড়ানো হয়েছে, যা এখন বিক্রি হবে ১১৪ টাকা প্রতি লিটারে।

শনিবার (৩১ মে) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত মূল্য কাঠামোর ভিত্তিতে এই পরিবর্তন আনা হয়েছে। তেলের আমদানি, পরিবহন ব্যয়, কমিশন, শুল্ক ও অন্যান্য খরচ বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী:

ডিজেল: ২ টাকা কমে ১০২ টাকা/লিটার

পেট্রোল: ৩ টাকা কমে ১১৮ টাকা/লিটার

অকটেন: ৩ টাকা কমে ১২২ টাকা/লিটার

কেরোসিন: ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকা/লিটার

সরকার জানিয়েছে, ডিলার, ফিলিং স্টেশন এবং পাইকারি পর্যায়ে এই দাম একযোগে কার্যকর হবে। জনগণের ওপর অর্থনৈতিক চাপ কমানো এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...