বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে শক্তিশালী লঘুচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত জারি
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমাংশ ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনিভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে রাজধানীসহ উপকূলের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় দেশের চারটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
একই সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এসব এলাকার পাহাড়ি অঞ্চলে, বিশেষ করে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারে ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে।
অতিরিক্ত বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম শহরের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২৯ মে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। এসব এলাকায় ২ নম্বর হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে।
আজ দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে।
আগামীকাল বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় একই রকম বৃষ্টির প্রবণতা থাকতে পারে।
আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত আবহাওয়া বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা, সাগরে লঘুচাপের আভাস
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
