| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বলিউড অভিনেত্রী দীপিকা ক্যানসারে আক্রান্ত

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৮ ১২:৩৯:০৯
বলিউড অভিনেত্রী দীপিকা ক্যানসারে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: বলিউড অভিনেত্রী দীপিকা কক্কর বর্তমানে লিভার ক্যানসারের দ্বিতীয় ধাপে (স্টেজ টু) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এক আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে নিজের শারীরিক অবস্থা ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। বেশ কয়েক সপ্তাহ ধরে পেটের তীব্র ব্যথায় ভুগছিলেন দীপিকা, যার সূত্র ধরেই ধরা পড়ে এই গুরুতর অসুস্থতা।

নিজের বার্তায় দীপিকা লেখেন, "গত কয়েক সপ্তাহ আমাদের জীবনের অন্যতম কঠিন সময়। পেটের ওপরের অংশে ব্যথা অনুভব করে হাসপাতালে যাই, সেখানেই তারা আমার লিভারে টেনিস বলের মতো আকারের একটি টিউমার খুঁজে পায়। এখন জানা গেছে, সেটি দ্বিতীয় স্টেজের ম্যালিগন্যান্ট টিউমার, অর্থাৎ ক্যানসার।"

তবে এই কঠিন সময়েও দীপিকার মনোবল অটুট। তিনি বলেন, “আমি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এই লড়াই চালিয়ে যাব এবং ইনশাআল্লাহ আরও শক্ত হয়ে ফিরব। পরিবার সবসময় পাশে আছে এবং আপনাদের ভালোবাসা আমাদের এই যাত্রাকে অনেক সহজ করে তুলছে। আমাকে প্রার্থনায় রাখবেন।”

সম্প্রতি স্বামী শোয়েব ইব্রাহিমের সঙ্গে ইউটিউব ভিডিওতে দীপিকা জানান, চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণের পরিকল্পনা করেছিলেন, তবে জ্বর না কমায় আপাতত সেই প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। একইসঙ্গে জানা যায়, তিনি পিত্তথলির পাথরের কারণে দীর্ঘদিন ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন।

শোয়েব-দীপিকার ভিডিওতে দুজনই ভক্তদের উদ্দেশে বলেন, তারা এই যাত্রায় আরও দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে চান এবং সবার দোয়া ও শুভকামনা চান।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...